1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন

ইরানের সঙ্গে নয়, যুক্তরাষ্ট্র কার্যত নিজের সঙ্গেই আলোচনা করছে: ইব্রাহিম জুলফাকারি

  • Update Time : বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ১২৭ Time View
ইরানের সঙ্গে নয়, যুক্তরাষ্ট্র কার্যত নিজের সঙ্গেই আলোচনা করছে বলে মন্তব্য করেছেন ইরানের সশস্ত্র বাহিনীর যৌথ কমান্ড খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র ইব্রাহিম জুলফাকারি।

বুধবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

যুক্তরাষ্ট্রের নেতৃত্বকে কটাক্ষ করে ইব্রাহিম জুলফাকারি বলেন, ‘তাদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব কি এতটাই বেড়েছে যে এখন তারা নিজের সঙ্গেই আলোচনা শুরু করেছে।’

জোলফাকারি বলেন, ‘আমাদের সঙ্গে তাদের কখনোই মিল হতে পারে না।

’ তবে তার এই মন্তব্যের এক দিন আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ শেষ করতে ইরান সমঝোতায় আসতে আগ্রহী।’তিনি কড়া বার্তায় বলেন, ‘ইরানের সশস্ত্র বাহিনী দ্বারা আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত- এটা মেনে না নেওয়া পর্যন্ত মার্কিন বিনিয়োগ এবং যুদ্ধ-পূর্ববর্তী জ্বালানির দাম ফিরে আসবে না।’

তার এই বক্তব্য মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই নতুন করে কূটনৈতিক বাকযুদ্ধকে উসকে দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews