1. admin@thedailypadma.com : admin :
এক নজরে বিশ্ব সংবাদ: ৩০ মার্চ ২০২৬ - দ্য ডেইলি পদ্মা
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনাম
প্রথম শ্রেণিতে ভর্তি লটারিতে এসএসসির ফল ১০ আগস্ট প্রস্তাবিত চুক্তির আওতায় হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ পাবে ইরান রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট রবীন্দ্রপ্রয়াণ ৮৫ বছর: এই দিনেই কলকাতার জোড়াসাঁকোর পৈতৃক বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আজ থেকেজনসাধারণের জন্য উন্মুক্ত হলো জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর, যেভাবে পাবেন টিকিট দেশের বাজারে বড় ব্যবধানে বেড়েছে স্বর্ণের দাম আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৬ আগস্ট ২০২৬ শেখ হাসিনাকে গণমাধ্যমে কথা বলার সুযোগ দেয়ায় বাংলাদেশ তীব্র ক্ষোভ প্রকাশ মাগুরায় ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

এক নজরে বিশ্ব সংবাদ: ৩০ মার্চ ২০২৬

  • Update Time : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ১০৫ Time View

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে দ্য পদ্মা২৪.কম এর পাঠকদের জন্য-

ইরানে পারমাণবিক হামলার শঙ্কায় জাতিসংঘের প্রস্তুতি, কূটনীতিকের পদত্যাগ
জাতিসংঘের এক শীর্ষস্থানীয় কূটনীতিকের বিস্ফোরক দাবিতে বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। প্যাট্রিয়টিক ভিশন অর্গানাইজেশন (পিভিএ)-এর স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ সাফা অভিযোগ করেছেন, জাতিসংঘ বর্তমানে ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের একটি সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি নিচ্ছে।

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের তেল শোধনাগারে আগুন
ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহর হাইফার প্রধান তেল শোধনাগারে আগুন ধরে গেছে।

হরমুজ সংকটে তেলের ঘাটতি এশিয়ায়, ঝুঁকিতে ইউরোপ-যুক্তরাষ্ট্রও
বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে বড় ধরনের সংকটের আশঙ্কা তৈরি হয়েছে। আন্তর্জাতিক বিনিয়োগ ব্যাংক জেপিমরগ্যান জানিয়েছে, মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে গুরুত্বপূর্ণ জলপথ কার্যত বন্ধ হয়ে পড়ায় তেলের মজুত দ্রুত কমে যাচ্ছে।

ইরান যুদ্ধে পাকিস্তানের মধ্যস্থতার চেষ্টা সফল হবে কি?
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি সম্ভাব্য শান্তি আলোচনার পরিবেশ তৈরির জন্য পাকিস্তান যখন তার সর্বোচ্চ কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে, ঠিক তখনই পাল্টাপাল্টি সামরিক অবস্থানে সেই উদ্যোগ ভেস্তে যাওয়ার উপক্রম হয়েছে। ইরানে ইসরায়েলের অব্যাহত বিমান হামলা এবং পারস্য উপসাগরে মার্কিন সেনাসংখ্যা বৃদ্ধি ইসলামাবাদের ‘শান্তি রক্ষকের’ ভূমিকাকে এক কঠিন চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে।

ইরান যুদ্ধের মোড় ঘুরিয়ে দেবে হুথিদের অংশগ্রহণ?
দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ইরান যুদ্ধে যোগ দিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। তবে তাদের এই অংশগ্রহণ কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে, তা নির্ভর করছে হুথিদের কৌশলের ওপর। তারা কি দূর থেকে ইসরায়েলের দিকে কয়েকটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোড়াতেই সীমাবদ্ধ থাকবে, নাকি বাব আল-মান্দেব প্রণালির কাছে নিজেদের ভৌগোলিক অবস্থান কাজে লাগিয়ে লোহিত সাগর কার্যত বন্ধ করে দেবে— তা নিয়ে জোর আলোচনা চলছে।

যুক্তরাষ্ট্রের প্রস্তাবকে অবাস্তব ও অযৌক্তিক বলছে ইরান
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের দেওয়া শান্তি প্রস্তাবকে অবাস্তব, অযৌক্তিক ও অতিরিক্ত বলে প্রত্যাখ্যান করেছে ইরান। একই সঙ্গে ইরান নতুন করে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে।

ইরানে হামলা/ স্পেনের আকাশসীমা ব্যবহার করতে পারবে না যুক্তরাষ্ট্র
ইরানে সামরিক হামলার সঙ্গে জড়িত মার্কিন বিমান চলাচলের জন্য আকাশসীমা বন্ধ করে দিয়েছে ইউরোপের দেশ স্পেন। দেশটির প্রতিরক্ষামন্ত্রী মার্গারিটা রোবেলস এই তথ্য জানিয়েছেন।

ইরান যুদ্ধে সেনা পাঠাবে না যুক্তরাজ্য: স্টারমার
মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে সরাসরি জড়াবে না বলে স্পষ্ট জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।

‘খুব শিগগির’ পতন হবে কিউবার: ট্রাম্প
ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শেষ হলে ট্রাম্পের পরবর্তী লক্ষ্য হবে লাতিন আমেরিকার দেশ কিউবায় অভিযান চালানো। সমাজতান্ত্রিক এই দ্বীপ রাষ্ট্রটি ‘খুব শিগগির’ ব্যর্থ হবে।

ইতিহাসে প্রথমবার ৯৫ ছাড়ালো ভারতীয় রুপির দর
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও জ্বালানি বাজারের অস্থিরতার প্রভাবে ভারতীয় রুপির দর ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে। সোমবার (৩০ মার্চ) আন্তঃব্যাংক লেনদেনে মার্কিন ডলারের বিপরীতে রুপির দর সর্বনিম্ন ৯৫ দশমিক ২২-এ পৌঁছায়, যা এযাবৎকালের সর্বনিম্ন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews