1. admin@thedailypadma.com : admin :
এক নজরে বিশ্ব সংবাদ: ১ এপ্রিল ২০২৬ - দ্য ডেইলি পদ্মা
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনাম
প্রথম শ্রেণিতে ভর্তি লটারিতে এসএসসির ফল ১০ আগস্ট প্রস্তাবিত চুক্তির আওতায় হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ পাবে ইরান রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট রবীন্দ্রপ্রয়াণ ৮৫ বছর: এই দিনেই কলকাতার জোড়াসাঁকোর পৈতৃক বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আজ থেকেজনসাধারণের জন্য উন্মুক্ত হলো জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর, যেভাবে পাবেন টিকিট দেশের বাজারে বড় ব্যবধানে বেড়েছে স্বর্ণের দাম আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৬ আগস্ট ২০২৬ শেখ হাসিনাকে গণমাধ্যমে কথা বলার সুযোগ দেয়ায় বাংলাদেশ তীব্র ক্ষোভ প্রকাশ মাগুরায় ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

এক নজরে বিশ্ব সংবাদ: ১ এপ্রিল ২০২৬

  • Update Time : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ২১৫ Time View

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে দ্য পদ্মা২৪.কম এর পাঠকদের জন্য-

ইরান যুদ্ধের কারণে জ্বালানি শেষ হয়ে যাওয়া প্রথম দেশ হতে পারে বাংলাদেশ

ইরান যুদ্ধের কারণে জ্বালানি সংকট তীব্র আকার ধারণ করায় বিশ্বের প্রথম দেশ হিসেবে জ্বালানি ফুরিয়ে যাওয়ার ঝুঁকিতে পড়তে পারে বাংলাদেশ। এমন শঙ্কা প্রকাশ করেই বুধবার (১ এপ্রিল) সংবাদ প্রচার করেছে প্রভাবশালী ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্ট।

এটাই ‘শেষ যুদ্ধ’ নয়: ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী

ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদেওন সার বলেন, ইসরায়েলের ‘শত্রুরা’ এখনো তাদের ওপর হামলা চালাতে সক্ষম হলেও তারা কোনো ‘অস্তিত্বগত হুমকি’ তৈরি করতে পারছে না। তবে শত্রুদের ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের সবসময় সতর্ক থাকতে হবে।

ইরানের প্রেসিডেন্ট যুদ্ধবিরতি চাইছেন: ট্রাম্প

বুধবার (১ মার্চ) রাতের টেলিভিশন ভাষণ দেওয়ার আগে নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প লেখেন, ইরান যুদ্ধবিরতির জন্য অনুরোধ করেছে। আমি এটি তখনই বিবেচনা করবো, যখন হরমুজ প্রণালী খোলা, স্বাধীন ও নিরাপদ থাকবে। তার আগ পর্যন্ত আমরা ইরানকে সম্পূর্ণ ধ্বংস করার লক্ষ্য নিয়ে আগাচ্ছি।

দু’মাসে ইরান যুদ্ধ: শাঁখের করাতে ট্রাম্প, হামলা না সন্ধি?

ইরানের সঙ্গে চলমান যুদ্ধে দ্বিতীয় মাসে প্রবেশ করেছে যুক্তরাষ্ট্র। তবে এখনো প্রধান পক্ষগুলোর মধ্যে কোনো আনুষ্ঠানিক আলোচনা নির্ধারিত হয়নি। এই পরিস্থিতিতে একাধিক কঠিন ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যা নির্ধারণ করবে মার্কিন বাহিনী কতদিন যুদ্ধক্ষেত্রে থাকবে এবং কী ধরনের ঝুঁকি নিতে হবে। তবে সিদ্ধান্ত যাইহোক তা যুক্তরাষ্ট্রের জন্য মোটেও সুখকর হবে না বলে এই বিশ্লেষণে তুলে ধরা হয়েছে।

ন্যাটো থেকে বেরিয়ে যাবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

সামরিক জোট ন্যাটো থেকে বের হয়ে যাওয়ার বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের বিরুদ্ধে যুদ্ধে ন্যাটো যোগ না দেওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। বুধবার (১ মার্চ) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন ট্রাম্প।

হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ দিচ্ছে আমিরাত

হরমুজ প্রণালি পুনরায় খুলতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক উদ্যোগকে সমর্থন দেওয়ার প্রস্তুতি নিচ্ছে সংযুক্ত আরব আমিরাত। মঙ্গলবার (৩১ মার্চ) আরব কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে দি ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ফিলিস্তিনিদের জন্য ইসরায়েলের মৃত্যুদণ্ড আইন, বিচার নাকি বৈষম্য?

ফিলিস্তিনিদের বিরুদ্ধে প্রাণঘাতী হামলার দায়ে দোষী সাব্যস্ত হলে মৃত্যুদণ্ড দেওয়ার বিধান রেখে ইসরায়েলের পার্লামেন্টে পাস হওয়া নতুন আইন দেশটির ভেতরে ও বাইরে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। ফিলিস্তিনিদের মধ্যে এ নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে ও আন্তর্জাতিক মহলেও নিন্দা উঠেছে।

ইরান যুদ্ধ নিয়ে উদ্বেগ, ট্রাম্পকে শান্তির পথে ফেরার আহ্বান পোপের

মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধে সংঘাতের পথ পরিহার করে শান্তির পথে আসার আহ্বান জানিয়েছেন পোপ লিও (চতুর্দশ)। এই সমস্যা থেকে উত্তরণে কূটনৈতিক সমাধানের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আহ্বান জানিয়েছেন বর্তমান পোপ। তিনি বলেন, যেসব নেতা যুদ্ধ শুরু করেন এবং যাদের ‘হাত রক্তে ভরা’ তাদের প্রার্থনাকে ঈশ্বর গ্রহণ করেন না।

আজই উড়াল দেবে আর্টেমিস-২, ৫৪ বছর পর চাঁদে যাচ্ছে মানুষ

ফ্লোরিডার কেনেডি মহাকাশ কেন্দ্রে শুরু হয়েছে কাউন্টডাউন। বহু প্রতীক্ষিত আর্টেমিস-২ উৎক্ষেপণের প্রস্তুতি এখন শেষ পর্যায়ে। এই অভিযানে চারজন নভোচারীকে চাঁদের চারপাশে ঘুরিয়ে আবার পৃথিবীতে ফিরিয়ে আনা হবে। ১৯৭২ সালের পর এটিই হবে মানুষের অংশগ্রহণে প্রথম চন্দ্র অভিযান।

হরমুজ খুললেই কাটবে না সংকট, রেশ থাকবে বহুদিন

পারস্য উপসাগরীয় অঞ্চলের লাইফলাইন হিসেবে পরিচিত ‘হরমুজ প্রণালি’ যদি আগামীকালই খুলে দেওয়া হয়, তবুও বিশ্বজুড়ে পণ্য ও জ্বালানি সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক হতে কয়েক মাস সময় লেগে যাবে। জাহাজ চলাচল ও বাণিজ্য বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, যুদ্ধ শেষ হওয়ার পরেই দেখা দেবে লজিস্টিকস বা পণ্য পরিবহনের আসল চ্যালেঞ্জ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews