1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি :৩০ সেপ্টেম্বর ২০২৬

ইরানের বৃহৎ পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে হামলা, নিহত ১

  • Update Time : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ২০৩ Time View

ইরানের দক্ষিণাঞ্চলীয় খুজেস্তান প্রদেশের মাহশাহর পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে আজ হামলা হয়েছে বলে জানিয়েছেন প্রদেশটির নিরাপত্তাবিষয়ক উপগভর্নর। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ভালিউল্লাহ হায়াতি বলেন, ‘বন্দর ইমাম পেট্রোকেমিক্যাল কোম্পানিও হামলার লক্ষ্যবস্তু ছিল।’ তিনি এই দুই স্থাপনায় হামলার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে অভিযুক্ত করেছেন। ইরানি সংবাদমাধ্যমগুলো হায়াতিকে উদ্ধৃত করে জানিয়েছে, হামলার পর এখন পর্যন্ত পাঁচজন আহত হয়েছেন।

দুই স্থাপনাই ইরানের পেট্রোকেমিক্যাল শিল্পের অংশ। তেল ও গ্যাস থেকে উৎপাদিত পণ্য তৈরি করে এগুলো। দেশের দক্ষিণাঞ্চলে অবস্থিত এ দুটি স্থাপনা পেট্রোকেমিক্যাল উৎপাদন ও পারস্য উপসাগর হয়ে রপ্তানিরও কেন্দ্র।

পেট্রোকেমিক্যাল স্পেশাল ইকোনমিক জোন অর্গানাইজেশন এক বিবৃতিতে জানিয়েছে, শিল্পাঞ্চলের শ্রমিকদের সরিয়ে নেয়া হয়েছে। ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী বিবিসিকে বলেছে, তারা সাধারণভাবে পরিস্থিতি নিয়ে মন্তব্য করবে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews