1. admin@thedailypadma.com : admin :
ইরানকে ৪৮ ঘণ্টার সময় বেধে দিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প - দ্য ডেইলি পদ্মা
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনাম
রাষ্ট্রপতি নির্বাচন: ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন সিলেট ও বগুড়ায় বাস দুর্ঘটনায় নিহত ১৭, আহত ৫০ সৌদি আরব উত্তর ও দক্ষিণ দিক থেকে একযোগে বড় ধরনের সমন্বিত হামলার আশঙ্কা করছে দেশের কয়েকটি অঞ্চলে ভারি বর্ষণের সতর্কবার্তা, ১০ জেলায় বন্যার পূর্বাভাস থাইল্যান্ডের স্কুলে ১৪ বছরের শিক্ষার্থীর গুলিতে নিহত অন্তত ৬, আহত ১৫ জন শেখ হাসিনার অনুষ্ঠানের আয়োজনে ভারত সরকারের কোনো ভূমিকা ছিল না: রণধীর জয়সওয়াল র‍্যাব বিলুপ্ত করে নতুন বাহিনী ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন ২০২৬’-এর খসড়া প্রকাশ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা হুথি বিদ্রোহীদের হামলায় সৌদি আরবের দক্ষিণাঞ্চলে ১১ জন বেসামরিক নাগরিক আহত ইরানের সঙ্গে চলমান যুদ্ধ ‘খুব শিগগিরই’ শেষ হবে: ট্রাম্প

ইরানকে ৪৮ ঘণ্টার সময় বেধে দিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প

  • Update Time : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ১২২ Time View

ইরানকে ৪৮ ঘণ্টার সময় বেধে দিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্ধারিত সময়ের মধ্যে চুক্তিতে না এলে এবং হরমুজ প্রণালী পুনরায় খুলে না দিলে কঠোর সামরিক পদক্ষেপ নেয়ার হুমকি দিয়েছেন তিনি।

সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় ট্রাম্প বলেন, চুক্তিতে আসা বা গুরুত্বপূর্ণ নৌপথ খুলে দেওয়ার জন্য ইরানকে আগেই সময়সীমা দেওয়া হয়েছিল। তবে এখন সময় প্রায় শেষ।

সতর্ক করে তিনি বলেন, ‘সময় ফুরিয়ে আসছে—আর ৪৮ ঘণ্টা পরই তাদের ওপর ভয়াবহ পরিস্থিতি নেমে আসবে।’

এর আগে ট্রাম্প একাধিকবার ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো—বিশেষ করে বিদ্যুৎকেন্দ্রসহ বিভিন্ন স্থাপনায় হামলার হুমকি দিয়েছিলেন।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন রুট হিসেবে পরিচিত হরমুজ প্রণালী বন্ধ থাকায় বৈশ্বিক জ্বালানি বাজারে ইতোমধ্যেই অস্থিরতা দেখা দিয়েছে। এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের নতুন এই আল্টিমেটাম মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বাড়িয়ে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews