1. admin@thedailypadma.com : admin :
নতুন সরকারের অধীনে প্রথম একনেক বৈঠক বসছে আজ - দ্য ডেইলি পদ্মা
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম
প্রস্তাবিত চুক্তির আওতায় হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ পাবে ইরান রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট রবীন্দ্রপ্রয়াণ ৮৫ বছর: এই দিনেই কলকাতার জোড়াসাঁকোর পৈতৃক বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আজ থেকেজনসাধারণের জন্য উন্মুক্ত হলো জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর, যেভাবে পাবেন টিকিট দেশের বাজারে বড় ব্যবধানে বেড়েছে স্বর্ণের দাম আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৬ আগস্ট ২০২৬ শেখ হাসিনাকে গণমাধ্যমে কথা বলার সুযোগ দেয়ায় বাংলাদেশ তীব্র ক্ষোভ প্রকাশ মাগুরায় ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা দেশের বর্তমান পরিস্থিতি দেখে মনে হচ্ছে আরেকটি বিপ্লব আসন্ন, প্রস্তুতি নেওয়ার আহ্বান

নতুন সরকারের অধীনে প্রথম একনেক বৈঠক বসছে আজ

  • Update Time : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ৯২ Time View

নতুন সরকারের অধীনে প্রথম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক বসছে আজ। এজেন্ডায় রয়েছে ১৭টি প্রকল্প। যা বাস্তবায়নে খরচ হতে পারে প্রায় সাড়ে ১১ হাজার কোটি টাকা। এর মধ্যে নতুন প্রকল্প ৯টি।

সোমবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় সচিবালয়ে মন্ত্রিসভা কক্ষে প্রধানমন্ত্রী ও একনেক সভাপতি তারেক রহমানের সভাপতিত্বে এ বৈঠক হওয়ার কথা রয়েছে।

রীতি ভেঙ্গে পরিকল্পনা কমিশনের বদলে এবার একনেক সভা আয়োজন করা হচ্ছে সচিবালয়ে। শেষ মুহূর্তে এই ভেন্যু বদলের তথ্য জানানো হয় রোববার রাতে।

পরিকল্পনা কমিশন জানায়, করতোয়া নদী পুনরুদ্ধারে ১১শ’ কোটি টাকার প্রস্তাব রাখা হয়েছে।

এছাড়া, সার্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন প্রকল্পে ব্যয় হতে পারে প্রায় দেড় হাজার কোটি টাকা। সীমান্ত সড়ক নির্মাণের জন্য প্রস্তাব ৩৬শ ৬৬ কোটি টাকার। এর বাইরে রাজধানী ঢাকায় পানি সরবরাহ প্রকল্প নিয়ে আলোচনা হতে পারে একনেকে। এজেন্ডায় নেই পদ্মা ব্যারেজ প্রকল্প।

উল্লেখ্য, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর গত ২৪ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সভাপতি করে একনেক গঠন করা হয়। কমিটির বিকল্প সভাপতি করা হয়েছে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews