1. admin@thedailypadma.com : admin :
এক নজরে বিশ্ব সংবাদ: ৬ এপ্রিল ২০২৬ - দ্য ডেইলি পদ্মা
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন

এক নজরে বিশ্ব সংবাদ: ৬ এপ্রিল ২০২৬

  • Update Time : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ৪৭ Time View

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে দ্য পদ্মা২৪.কম এর পাঠকদের জন্য-

‘সাময়িক যুদ্ধবিরতি’র বিনিময়ে হরমুজ প্রণালি খুলবে না ইরান
সাময়িক যুদ্ধবিরতির বিনিময়ে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি ফের খুলে দেওয়ার প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরান। তেহরানের একজন উচ্চপদস্থ কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, ওয়াশিংটন একটি স্থায়ী যুদ্ধবিরতির জন্য প্রস্তুত নয় বলেই মনে করে ইরান। তাই কেবল সাময়িক কোনো চুক্তির ভিত্তিতে তারা এই গুরুত্বপূর্ণ জলপথের অবরোধ তুলে নেবে না।

মে মাসেই ১৫০ ডলার ছাড়াতে পারে তেলের দাম, বিশ্বজুড়ে মন্দার শঙ্কা
ইরানকে ঘিরে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা বেড়েছে। মার্কিন বিনিয়োগ প্রতিষ্ঠান জেপি মরগান সতর্ক করে জানিয়েছে, হরমুজ প্রণালি দিয়ে সরবরাহ ব্যাহত থাকলে অদূর ভবিষ্যতে তেলের দাম ব্যারেলপ্রতি ১২০ থেকে ১৩০ ডলারে পৌঁছাতে পারে। পরিস্থিতি মে মাসের মাঝামাঝি পর্যন্ত স্থায়ী হলে দাম ১৫০ ডলার ছাড়িয়ে যাওয়ার ঝুঁকিও রয়েছে।

ইরান যুদ্ধ বন্ধে পাকিস্তানের শান্তি প্রস্তাবে কী আছে?
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধ বন্ধে পাকিস্তান একটি কাঠামোগত শান্তি প্রস্তাব দিয়েছে। দুই ধাপের এই পরিকল্পনায় অবিলম্বে যুদ্ধবিরতিসহ হরমুজ প্রণালি খুলে দেওয়ার মতো বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।

ট্রাম্পের হুমকির পর ইরানের বৃহত্তম তেল-গ্যাস স্থাপনায় ইসরায়েলের হামলা
হরমুজ প্রণালি খুলে দেওয়া নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময়সীমা বেঁধে দেওয়ার মধ্যেই ইরানে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ইরানের আসালুয়েহ এলাকায় অবস্থিত বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক গ্যাসক্ষেত্র সাউথ পার্সের একটি প্রধান পেট্রোকেমিক্যাল প্ল্যান্টে এই হামলা চালানো হয়। এতে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধবিরতির আলোচনা এখন চরম অনিশ্চয়তার মুখে পড়েছে।

মার্কিন-ইসরায়েলি হামলায় আইআরজিসির গোয়েন্দা প্রধান নিহত
যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলায় ইরানের রেভল্যুশনারি গার্ডস-এর গোয়েন্দা সংস্থার প্রধান মেজর জেনারেল সাইয়েদ মজিদ খাদেমি নিহত হয়েছেন। ফার্স নিউজ এজেন্সিতে প্রকাশিত আইআরজিসির এক বিবৃতি অনুসারে, সোমবার ভোরে মার্কিন-জায়নবাদী শত্রুদের সন্ত্রাসী হামলায় খাদেমি নিহত হন।

মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানজুড়ে শিশুসহ নিহত অন্তত ৩৪
মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানজুড়ে শিশুসহ অন্তত ৩৪ জন নিহত হয়েছে। তেহরানের বিভিন্ন এলাকায় সোমবার সকাল থেকে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র ব্যাপক বিমান হামলা চালিয়েছে। এসব হামলায় লক্ষ্যবস্তুর মধ্যে তেহরানের শরিফ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং একটি গ্যাস স্টেশনও ছিল।

হোয়াইট হাউজের কাছে গোলাগুলি, তদন্তে সিক্রেট সার্ভিস
হোয়াইট হাউজের কাছে রোববার ভোরের দিকে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ বিষয়ে তদন্ত করছে মার্কিন সিক্রেট সার্ভিস। সংস্থাটি জানিয়েছে, স্থানীয় সময় মধ্যরাতের ঠিক পরেই ওয়াশিংটন ডিসির লাফায়েট পার্কের আশেপাশের এলাকায় গোলাগুলির খবর পেয়ে কর্মকর্তারা সেখানে যান এবং প্রেসিডেন্টের বাসভবনের ঠিক উত্তরে অবস্থিত পার্ক ও তার আশেপাশের এলাকায় তল্লাশি চালান।

ট্রাম্পের হুমকিকে ‘যুদ্ধাপরাধে উসকানি’ হিসেবে দেখছে ইরান
হরমুজ প্রণালি পুনরায় খুলে না দিলে মঙ্গলবার ইরানের সবকিছু গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এ হুমকিকে ‘যুদ্ধাপরাধে উসকানি’ হিসেবে আখ্যায়িত করেছে ইরান।

পশ্চিমবঙ্গের নির্বাচনে এবারও তারকা প্রার্থীর ছড়াছড়ি
২০১১ সালের বিধানসভা নির্বাচনে প্রথমবারের মতো অভিনেতা, সংগীতশিল্পী ও ক্রীড়াবিদসহ একাধিক তারকাকে প্রার্থী করে চমক দিয়েছিল তৃণমূল কংগ্রেস। ভোটের লড়াইয়ে অভিজ্ঞ রাজনীতিবিদদের পাশাপাশি এই নতুন মুখও সাফল্য পান। ফলে বিপুল ব্যবধানে জয় পায় দলটি। ৩৪ বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে রাজ্যে ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস।

ভারতে জমজ ২ কন্যাশিশুকে হত্যা, বাবা-চাচা-দাদা-দাদি গ্রেফতার
ভারতে চার বছর বয়সী জমজ দুই কন্যাশিশুকে হত্যার পেছনে একটি পরিবারের ‘ছেলে সন্তানের’ আকাঙ্ক্ষাই মূল কারণ বলে জানিয়েছে পুলিশ। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে তেলেঙ্গানার জুবিলি নগর গ্রামে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews