1. admin@thedailypadma.com : admin :
অবশেষে খুলে দেওয়া হয়েছে হরমুজ প্রণালি - দ্য ডেইলি পদ্মা
সোমবার, ০৪ মে ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনাম
ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা বিজেপি এগিয়ে এক নজরে বিশ্ব সংবাদ: ৩ মে ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ৪ মে ২০২৬ ফরিদপুরের পদ্মায় মাছ ধরা বড়শিতে উঠল কুমির।। জনমনে আতঙ্ক। ফরিদপুরে পরীক্ষা কেন্দ্র থেকে ১৫৪ শিক্ষার্থীর ওএমআর শিট গায়েব কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যার রহস্য উদঘাটন করেছে র‍্যাব নারীদের এবার এলপিজি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী যশোরের শার্শায় খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী দেশের ১৩ জেলায় সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে: আবহাওয়া অধিদপ্তর অত্যাধুনিক মার্কিন ক্ষেপণাস্ত্র রিভার্স ইঞ্জিনিয়ারিং’ বা প্রযুক্তি নকলের কাজ শুরু করেছে ইরান : আইআরজিসি

অবশেষে খুলে দেওয়া হয়েছে হরমুজ প্রণালি

  • Update Time : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ২৯ Time View

দীর্ঘ জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে যুদ্ধবিরতির পর অবশেষে খুলে দেওয়া হয়েছে হরমুজ প্রণালি।

বুধবার (৮ এপ্রিল) দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পরপরই প্রণালিটি দিয়ে দুটি জাহাজ চলাচল করে। বার্তাসংস্থা এএফপি এ তথ্য নিশ্চিত করেছে।

মেরিন ট্রাফিক মাইক্রো ব্লগিং সাইট এক্সে জানানো হয়েছে, হরমুজ দিয়ে যাওয়া প্রথম দুটি জাহাজের একটি গ্রিসের পতাকাবাহী, অপরটি লাইবেরিয়ার পতাকাবাহী। গ্রিসের মালিকানাধীন পণ্যবাহী জাহাজ ‘এনজে আর্থ’ আন্তর্জাতিক মান সময় সকাল ৮টা ৪৪ মিনিটে প্রণালিটি অতিক্রম করে।

এ ছাড়া লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজ ‘ডেটোনা বিচ’ ভোর ৫টা ২৮ মিনিটে বন্দর আব্বাস থেকে রওনা হয়ে আন্তর্জাতিক মান সময় সকাল ৬টা ৫৯ মিনিটে হরমুজ পার হয়। এরপর ধাপে ধাপে অন্যান্য দেশের জাহাজও পাড়ি দিতে শুরু করেছে।

এদিকে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে হরমুজ প্রণালির ভেতরে আটকেপড়া বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি বাংলার জয়যাত্রাও অবশেষে গন্তব্যের পথে যাত্রা শুরু করেছে। বুধবার ভোরে যুদ্ধবিরতির পর জাহাজটি নোঙর তুলে হরমুজ প্রণালি অতিক্রমের উদ্দেশ্যে রওনা হয়।

বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) মালিকানাধীন জাহাজটিতে ৩৭ হাজার টন ফসফেট রয়েছে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews