1. admin@thedailypadma.com : admin :
ফরিদপুরে হজ্জ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত - দ্য ডেইলি পদ্মা
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন

ফরিদপুরে হজ্জ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

  • Update Time : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ৪৪ Time View

মাহবুব পিয়াল, ফরিদপুর :ফরিদপুরে আল মামুন হজ্জ কাফেলার আয়োজনে হজযাত্রীদের নিয়ে প্রস্তুতিমূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ এপ্রিল) সকালে ফরিদপুর জেলা মডেল মসজিদের মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।


কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ীর পাংশা সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা আওয়াবুল্লাহ ইব্রাহীম।
মাজলিসুল মুফাসসিরিন ফরিদপুর জেলা শাখার সহ-সভাপতি ও আল মামুন হজ্জ কাফেলার উপদেষ্টা আলহাজ্ব মাওলানা মোঃ ইউনুস আলী মোল্লার সভাপতিত্বে এবং আল মামুন হজ্জ কাফেলার পরিচালক ও এলিগেন্ট এভিয়েশনের চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা মোঃ মামুনার রশিদ -এর সঞ্চালনায় অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কমিটির সূরা সদস্য প্রফেসর আব্দুত তাওয়াব, নগরকান্দা কাছিমুল উলুম মাদ্রাসার শিক্ষা সচিব শাইখুল হাদীস আলহাজ্ব মুফতি আবুল কাইয়ুম। বাংলাদেশ ইসলাম প্রচার পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ও আল মামুন হজ্জ কাফেলার প্রধান উপদেষ্টা আলহাজ্ব মাওলানা আবু বক্কর সিদ্দিক আদদাঈ, ফরিদপুর শামসুল উলুম মাদ্রাসার মুহতামিম আলহাজ্ব মাওলানা কামরুজ্জামান, নগরকান্দা শাকপালদিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা মোঃ লিয়াকত আলী, বাহাদুরপুর আলিয়া মাদ্রাসার সাবেক প্রধান মুহাদ্দিস আলহাজ্ব মাওঃ মোফাজ্জল হোসাইন, ফরিদপুর ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোহাম্মদ মোঃ ইয়াছি মোল্লা সহ ইসলামী ব্যক্তিত্ব, ব্যাংকার, শিক্ষক ও বিভিন্ন মাদ্রাসার সম্মানিত আলেমগণ উপস্থিত ছিলেন।
আল মামুন হজ্জ কাফেলার সহ-পরিচালক হাফেজ কবির হুসাইন ও অম্বিকাপুর সালমান ফারসী (রাঃ) মদ্রাসার সহ-সুপার রফিকুল ইসলামের প্রশিক্ষণ কর্মশালায় হজ্জের নিয়ম-কানুন, করণীয় ও গুরুত্বপূর্ণ বিষয়াবলি নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং হাজীদের সঠিকভাবে হজ্জ পালনের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন অতিথিরা। এছাড়া প্রশিক্ষণ কর্মশালার অংশ হিসেবে এক প্রশ্ন-উত্তর পর্ব অনুষ্ঠিত হয়।
পরে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কর্মশালার প্রধান অতিথি রাজবাড়ীর পাংশা সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা আওয়াবুল্লাহ ইব্রাহীম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews