1. admin@thedailypadma.com : admin :
সতর্কবার্তা পেয়ে মাইন অপসারণ অভিযানে ইস্তফা দেয় মার্কিন ডেস্ট্রয়ার জাহাজ - দ্য ডেইলি পদ্মা
রবিবার, ৩১ মে ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
শিরোনাম

সতর্কবার্তা পেয়ে মাইন অপসারণ অভিযানে ইস্তফা দেয় মার্কিন ডেস্ট্রয়ার জাহাজ

  • Update Time : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ৭০ Time View

মার্কিন সামরিক বাহিনী হরমুজ প্রণালিতে মাইন অপসারণ অভিযান শুরু করতে গেলে শেষবারের মতো সতর্কবার্তা পাঠায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌবাহিনী। আর এই সতর্কবার্তা পেয়ে অভিযানে ইস্তফা দেয় মার্কিন ডেস্ট্রয়ার জাহাজ।

দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানি বাহিনী রেডিও বার্তায় বলে, ‘এটাই শেষ সতর্কবার্তা, এটাই শেষ সতর্কবার্তা।’

রেডিও বার্তার জবাবে মার্কিন জাহাজটি জানায়, আমরা আন্তর্জাতিক আইনের আওতায় চলাচল করছি। আপনাদের প্রতি কোনো চ্যালেঞ্জ নয় এবং আমরা আমাদের সরকারের যুদ্ধবিরতির নিয়ম মেনে চলতে চাই।

এদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, তারা ওই জলপথে মাইন পরিষ্কারের প্রস্তুতি শুরু করেছে। সেন্টকমের তথ্যমতে, ইউএসএস ফ্রাঙ্ক ই পিটারসেন এবং ইউএসএস মাইকেল মর্ফি নামের এই দুটি গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার প্রণালি অতিক্রম করে আরব সাগরে অভিযান চালিয়েছে, যার লক্ষ্য ছিল সমুদ্রপথকে মাইনমুক্ত করা।

তবে আইআরজিসি নৌবাহিনী দাবি করেছে, তারা প্রণালির ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রেখেছে এবং কোনো মার্কিন যুদ্ধজাহাজ সেখানে প্রবেশ করেনি। তাদের বক্তব্য অনুযায়ী, কেবল বেসামরিক জাহাজকেই নির্দিষ্ট নিয়মে চলাচলের অনুমতি দেওয়া হয় এবং কোনো সামরিক জাহাজ প্রবেশের চেষ্টা করলে কঠোরভাবে প্রতিরোধ করা হবে। সূত্র: দ্য হিল

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews