1. admin@thedailypadma.com : admin :
আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলা চালালো কর্মীরা - দ্য ডেইলি পদ্মা
রবিবার, ৩১ মে ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
জাতিসংঘের তথ্যকে সম্পূর্ণ ভিত্তিহীন এবং ‘অত্যন্ত ভুল’ বলে চ্যালেঞ্জ করে শেখ হাসিনার চিঠি আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলা চালালো কর্মীরা ইসরায়েলি হামলা অব্যাহত: গাজায় নিহতের সংখ্যা ৭২ হাজার ৯৩৮ ছাড়াল আদ্-দ্বীন হাসপাতালে শিশুমৃত্যুর সম্ভাব্য কারণ জানালেন স্বাস্থ্যমন্ত্রী জিয়ার আদর্শে দেশ গঠনের ডাক প্রধানমন্ত্রীর ‘অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য প্রস্তুত হচ্ছে ভারত: সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ৮ শিশুর মৃত্যু ফরিদপুরে প্রাক্তন ক্রিকেটারদের পুনর্মিলনী উপলক্ষে ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত চিড়িয়াখানায় ‘ডনাল্ড ট্রাম্প’ মহিষ, দেখতে দর্শনার্থীদের প্রচণ্ড ভিড় ঈদের ছুটি শেষে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন নগরবাসী

আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলা চালালো কর্মীরা

  • Update Time : শনিবার, ৩০ মে, ২০২৬
  • ৪ Time View

রাজধানীর আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ফলোআপ সংবাদ কাভার করতে যাওয়া ক্যামেরাম্যান ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির কর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় বেশ কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন।

শনিবার (৩০ মে) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এসময় সাংবাদিকরা হাসপাতালে গেলে তাদের পথ অবরুদ্ধসহ কর্মীরা নানাভাবে বাধা সৃষ্টি করেন বলে অভিযোগ উঠেছে।

সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যার দিকে হঠাৎ করেই আদ-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশে সবকটি প্রবেশমুখ সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়। এরপর ১ নম্বর গেটের সামনে লাঠিসোটা নিয়ে অবস্থান নেন হাসপাতালের নিরাপত্তা ও পরিচ্ছন্নতাকর্মীরা।

এসময় পেশাগত কারণে গণমাধ্যমকর্মীরা হাসপাতালের ভেতরে প্রবেশ করতে চাইলে নিরাপত্তাকর্মীরা তাদের অত্যন্ত অন্যায়ভাবে বাধা দেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে তীব্র বাগবিতণ্ডা শুরু হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

একপর্যায়ে হাসপাতালের কর্মীরা সাংবাদিকদের ওপর চড়াও হন এবং লাঠিসোঁটা নিয়ে ধাওয়া করেন। এতে কয়েকজন সাংবাদিক আহত হন।

হামলার শিকার হওয়াদের মধ্যে টাইমস অব বাংলাদেশের স্টাফ রিপোর্টার কাজী জাহিদ, দীপ্ত টিভির ক্যামেরাপারসন আহত হয়েছেন। অন্যদিকে বৈশাখী টিভির ক্যামেরা ভাঙচুরের ঘটনা ঘটেছে।

ভুক্তভোগী সাংবাদিকরা বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীর সামনেই তারা আমাদের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে ৫০ থেকে ১০০ জন আমাদের ধাওয়া দেয়। আমাদের দিকে বিভিন্ন শক্ত বস্তু ছুড়ে মারা হয়। এতে অনেকেই আহত হয়েছেন।

সাংবাদিক দ্বীন মোহাম্মদ সাব্বির বলেন, ‘আদ্-দ্বীন হাসপাতালে শিশু মৃত্যুর ঘটনায় ফলোআপ সংবাদ সংগ্রহে যাওয়া সাংবাদিকদের ওপর স্টাফ ও ক্লিনারদের লেলিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। এতগুলো শিশুর মৃত্যুর পরও কিভাবে এই দুঃসাহস দেখায় ওরা?’

এ বিষয়ে আদ-দ্বীন হাসপাতালের মহাপরিচালক নাহিদা ইয়াসমিন সাংবাদিকদের বলেন, ‘স্বাস্থ্যমন্ত্রী বেকারি সিলগালা করে দিয়ে গেছেন। এখন আর কাউকে ভেতরে ঢুকতে দেওয়া সম্ভব না।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews