1. admin@thedailypadma.com : admin :
হরমুজ প্রণালি ফের বন্ধের ঘোষণা আইআরজিসি’র - দ্য ডেইলি পদ্মা
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার: প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা দিল্লিতে শেখ হাসিনার অনুষ্ঠানের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা নেই জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধনের পর ঘুরে ঘুরে দেখছেন প্রধানমন্ত্রী জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আজ ঐতিহাসিক ৫ আগস্ট, জুলাই গণঅভ্যুত্থান দিবস আজকের নামাজের সময়সূচি: ৫ আগস্ট ২০২৬ স্কুলে ভর্তিতে লটারি ব্যবস্থা বহাল রাখার আভাস দিয়েছেন শিক্ষা মন্ত্রণালয় হরমুজে জাহাজে হামলা, জ্বালানি সরবরাহ নিয়ে নতুন উদ্বেগ ইরানের বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের চলমান নৌ অবরোধ মেনে নেবে না তেহরান হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজ থেকে ইরান কোনো ধরনের ফি আদায় করতে পারবে না

হরমুজ প্রণালি ফের বন্ধের ঘোষণা আইআরজিসি’র

  • Update Time : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ১৩২ Time View
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে যে, হরমুজ প্রণালি আবারও ‘আগের অবস্থায়’ ফিরে গেছে। কারণ যুক্তরাষ্ট্র এখনও ইরানের বন্দরগুলোতে অবরোধ চালিয়ে যাচ্ছে। খবর আল জাজিরার।
আইআরজিসির যৌথ সামরিক কমান্ড এক বিবৃতিতে বলেছে, যুক্তরাষ্ট্র ‘অবরোধের নামে জলদস্যুতা ও সামুদ্রিক চুরির কার্যক্রম’ চালিয়ে যাচ্ছে।
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি’র উদ্ধৃতি অনুযায়ী বিবৃতিতে বলা হয়েছে, এ কারণে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ আগের অবস্থায় ফিরে গেছে এবং এই কৌশলগত জলপথ এখন সশস্ত্র বাহিনীর কঠোর ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণে রয়েছে।
এতে আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্র যতক্ষণ না ইরান থেকে অন্য গন্তব্যে যাতায়াতকারী জাহাজগুলোর জন্য পূর্ণ নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করছে, ততক্ষণ পর্যন্ত হরমুজ প্রণালির অবস্থা কঠোর নিয়ন্ত্রণে এবং আগের অবস্থাতেই থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews