1. admin@thedailypadma.com : admin :
হরমুজে জাহাজে হামলা, জ্বালানি সরবরাহ নিয়ে নতুন উদ্বেগ - দ্য ডেইলি পদ্মা
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন

হরমুজে জাহাজে হামলা, জ্বালানি সরবরাহ নিয়ে নতুন উদ্বেগ

  • Update Time : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ০ Time View

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাঁচ মাস ধরে চলা যুদ্ধ শেষ করার আলোচনা নিয়ে দুই পক্ষের পরস্পরবিরোধী বক্তব্য মঙ্গলবার (৪ আগস্ট) নতুন করে অনিশ্চয়তা তৈরি করেছে। এর মধ্যেই হরমুজ প্রণালির কাছে একটি জাহাজে হামলার ঘটনায় জ্বালানি সরবরাহ নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। খবর রয়টার্সের।

এর আগে, সোমবার (৩ আগস্ট) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, আলোচনা চলছে এবং তেহরানের জন্য এটি শেষ সুযোগ— যাতে তারা একটি ভালো চুক্তিতে সই করে। তবে ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না এবং এ ধরনের কোনো বৈঠকের পরিকল্পনাও তাদের নেই।

ট্রাম্প ওভাল অফিসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, তারা এখনই আলোচনা করছে। তিনি দাবি করেন, ইরান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও কাতারের অনুরোধে এই আলোচনা হচ্ছে।

তিনি আরও বলেন, এটি ইরানের জন্য চুক্তিতে সই করার শেষ সুযোগ। এর আগে, ট্রাম্প ইরানের সাথে আলোচনার সুযোগ তৈরি হওয়ার দাবি করে হামলা বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান। তবে, পূর্বেও তিনি বড় ধরনের হামলার হুমকি দিয়ে পরে তা বাতিল করেছেন।

এদিকে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হচ্ছে না এবং কোনো বৈঠকের সময়ও নির্ধারিত হয়নি।

তিনি জানান, আগামী দিনগুলোতে ইরান কোনো বিদেশি প্রতিনিধিদলকে স্বাগত জানানোর বা কোনো আলোচককে বিদেশে পাঠানোর পরিকল্পনা করছে না। বাঘেই বলেন, ইরানের সব আলোচক বর্তমানে দেশেই রয়েছেন। শুধু পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ইরাকে ধর্মীয় সফরে রয়েছেন।

তিনি আরও বলেন, বর্তমানে একমাত্র যে আলোচনা চলছে তা হলো হরমুজ প্রণালির ব্যবস্থাপনা নিয়ে ওমানের সঙ্গে আলোচনা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews