1. admin@thedailypadma.com : admin :
জ্বালানি তেলের দাম বৃদ্ধিতেও কমেনি ভোগান্তি, পাম্পে দীর্ঘ লাইন - দ্য ডেইলি পদ্মা
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
শিরোনাম
রবীন্দ্রপ্রয়াণ ৮৫ বছর: এই দিনেই কলকাতার জোড়াসাঁকোর পৈতৃক বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আজ থেকেজনসাধারণের জন্য উন্মুক্ত হলো জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর, যেভাবে পাবেন টিকিট দেশের বাজারে বড় ব্যবধানে বেড়েছে স্বর্ণের দাম আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৬ আগস্ট ২০২৬ শেখ হাসিনাকে গণমাধ্যমে কথা বলার সুযোগ দেয়ায় বাংলাদেশ তীব্র ক্ষোভ প্রকাশ মাগুরায় ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা দেশের বর্তমান পরিস্থিতি দেখে মনে হচ্ছে আরেকটি বিপ্লব আসন্ন, প্রস্তুতি নেওয়ার আহ্বান দেশের বর্তমান পরিস্থিতি দেখে মনে হচ্ছে আরেকটি বিপ্লব আসন্ন, প্রস্তুতি নেওয়ার আহ্বান শেষ মুহুর্তে শেখ হাসিনার সাথে যা ঘটেছিল!

জ্বালানি তেলের দাম বৃদ্ধিতেও কমেনি ভোগান্তি, পাম্পে দীর্ঘ লাইন

  • Update Time : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ১২৯ Time View

সপ্তাহের প্রথম কর্মদিবসে রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে তেল নিতে ভোক্তাদের দীর্ঘ লাইন। জ্বালানি তেলের দাম বৃদ্ধিতেও কমেনি গ্রাহকদের ভোগান্তি। গত কয়েকদিনের মতো আজও রোববার (১৯ এপ্রিল) ভোর থেকে ফিলিং স্টেশনগুলোতে চালকদের সেই চিরচেনা ভিড় দেখা যাচ্ছে।

রাজধানীর আসাদ গেট ও পরীবাগের বিভিন্ন ফিলিং স্টেশনে গিয়ে দেখা যায়, আগের মতোই রেশনিং পদ্ধতিতে তেল দেওয়া হচ্ছে। লাইনে দাঁড়িয়ে তেল কিনছেন মোটরসাইকেল ও প্রাইভেটকার চালকরা। তাদের অভিযোগ, রাত থেকে অপেক্ষা করেও মিলছে না কাঙ্ক্ষিত চাহিদার তেল।

তবে দাম বাড়লেও গ্রাহক পর্যায়ে মেলেনি কোন ধরনের স্বস্তি, অনেক পাম্পেই নির্দিষ্ট পরিমাণের বেশি তেল দিচ্ছে না কর্তৃপক্ষ। এতে ক্ষোভ বাড়ছে ভোক্তাদের মধ্যে।

বিশ্ববাজারে দাম বাড়ার প্রভাবেই সরকার নতুন করে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করেছে। আজ শনিবার রাত ১২টার পর থেকে কার্যকর হওয়া এই দামে ডিজেল ১১৫ টাকা, কেরোসিন ১৩০ টাকা, পেট্রল ১৩৫ টাকা এবং অকটেন ১৪০ টাকা লিটার নির্ধারণ করা হয়েছে।

এদিকে, ভোক্তাদের আশঙ্কা, এই বাড়তি দাম শুধু পাম্পেই সীমাবদ্ধ থাকবে না, এর প্রভাব পড়বে পরিবহন ভাড়া, কৃষি উৎপাদন ব্যয় এবং নিত্যপণ্যের বাজারেও।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews