1. admin@thedailypadma.com : admin :
এক নজরে বিশ্ব সংবাদ: ১৯ এপ্রিল ২০২৬ - দ্য ডেইলি পদ্মা
সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন

এক নজরে বিশ্ব সংবাদ: ১৯ এপ্রিল ২০২৬

  • Update Time : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ৬৮ Time View

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে দ্য পদ্মা২৪.কম এর পাঠকদের জন্য-

রেমিট্যান্সের পতনে আরও বড় চাপে পড়বে বাংলাদেশের অর্থনীতি

মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব শুধু জ্বালানি বাজারেই নয়, এশিয়ার অর্থনীতির আরেকটি গুরুত্বপূর্ণ স্তম্ভ- রেমিট্যান্সেও বড় ধাক্কা দিচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, রেমিট্যান্স কমে গেলে তা চলমান সংকটময় পরিস্থিতিকে আরও তীব্র করে তুলবে, যার প্রভাব পড়বে বাংলাদেশসহ দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বহু দেশে।

শেষ নিশ্বাস পর্যন্ত লড়াইয়ের ঘোষণা ইরানি সেনাপ্রধানের

ইরানের সেনাপ্রধান আমির হাতামি বলেছেন, দেশের স্বাধীনতা, ভৌগোলিক অখণ্ডতা ও নিরাপত্তা রক্ষায় ইরানি বাহিনী শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবে। তিনি আরও জানান, স্থল, আকাশ ও সমুদ্র- সব ক্ষেত্রেই দেশের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ।

যুদ্ধের আগের চেয়েও দ্রুত ক্ষেপণাস্ত্র-ড্রোন সক্ষমতা বাড়াচ্ছে ইরান

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধের আগের সময়ের তুলনায় এখন আরও দ্রুত গতিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণ ব্যবস্থা হালনাগাদ ও পুনর্গঠন করছে ইরান। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার জেনারেল মাজিদ মুসাভি এমন দাবি করেছেন।

চুক্তি না করলে পুরো ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

ফক্স নিউজের সাংবাদিক ট্রে ইয়িংস্টের সঙ্গে প্রায় ২০ মিনিটের আলাপে ট্রাম্প বলেন, ইরান যদি চুক্তিতে স্বাক্ষর না করে, তাহলে পুরো দেশ ধ্বংস হয়ে যাবে। তারা যদি চুক্তি না করে, তাহলে পুরো দেশ উড়িয়ে দেওয়া হবে।

বিশ্বজুড়ে ক্রমেই বাড়ছে সৌরশক্তির ব্যবহার, বাংলাদেশের অবস্থান কোথায়?

বর্তমান বৈশ্বিক জ্বালানি সংকট, ভূরাজনৈতিক অস্থিরতা এবং জ্বালানি নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যে নবায়নযোগ্য জ্বালানির চাহিদা দ্রুত বাড়ছে। বিশেষ করে সৌরশক্তি এখন বিশ্বের সবচেয়ে দ্রুতবর্ধনশীল বিদ্যুৎ উৎসে পরিণত হয়েছে। ২০২৫ সালেই বিশ্বে নতুন করে ৫১১ গিগাওয়াট সৌর বিদ্যুৎ সক্ষমতা যুক্ত হয়েছে, যা খাতটির অভূতপূর্ব সম্প্রসারণের ইঙ্গিত দিচ্ছে।

ইরানের সঙ্গে আলোচনার জন্য সোমবার পাকিস্তান যাচ্ছেন মার্কিন প্রতিনিধিরা

ইরানের সঙ্গে দ্বিতীয় দফার আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, এই আলোচনার জন্য সোমবার (২০ এপ্রিল) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছাবেন মার্কিন প্রতিনিধিরা।

নিরাপত্তা শঙ্কায় এবার পাকিস্তান যাচ্ছেন না জেডি ভ্যান্স: ট্রাম্প

মূলত নিরাপত্তা নিয়ে শঙ্কার কারণে ইরানের সঙ্গে দ্বিতীয় দফার আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। রোববার (১৯ এপ্রিল) এবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে এই তথ্য জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ইসরায়েল সফরে আর্জেন্টিনার প্রেসিডেন্ট, পাচ্ছেন সম্মানসূচক ডিগ্রি

ইরান যুদ্ধ ঘিরে চলমান অস্থিরতার মধ্যেই ইসরায়েল সফরে গিয়েছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। ইসরায়েলের দৃঢ় সমর্থক হিসেবে পরিচিত মিলেই এই সফরের সময় বার-ইলান বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি গ্রহণ করবেন বলে জানিয়েছে দ্য টাইমস অব ইসরায়েল।

হরমুজ প্রণালি থেকে ২ তেলবাহী ট্যাংকার ফিরিয়ে দিলো ইরান

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে চলাচলের চেষ্টা করা দুটি তেলবাহী ট্যাংকারকে ফিরে যেতে বাধ্য করেছে ইরান। ইরানি বাহিনী সতর্কবার্তা দেওয়ার পর ওই দুটি জাহাজকে ঘুরিয়ে দেওয়া হয়। ইরান দাবি করেছে, যুক্তরাষ্ট্রের চলমান সামুদ্রিক অবরোধের কারণে তারা এই পদক্ষেপ নিয়েছে।

ইরানে যুদ্ধবিমান ভূপাতিতের খবরে কয়েক ঘণ্টা চিৎকার করেন ট্রাম্প

একজন জ্যেষ্ঠ প্রশাসনিক কর্মকর্তার বরাতে প্রতিবেদনে বলা হয়, সহকারীরা মিনিটে মিনিটে আপডেট দেওয়ার বদলে গুরুত্বপূর্ণ সময়ে ট্রাম্পকে ব্রিফ করতেন, কারণ তারা মনে করেছিলেন তার অধৈর্যতা পরিস্থিতি সামাল দিতে সহায়ক হবে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews