1. admin@thedailypadma.com : admin :
এক নজরে বিশ্ব সংবাদ: ২১ এপ্রিল ২০২৬ - দ্য ডেইলি পদ্মা
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৬ আগস্ট ২০২৬ শেখ হাসিনাকে গণমাধ্যমে কথা বলার সুযোগ দেয়ায় বাংলাদেশ তীব্র ক্ষোভ প্রকাশ মাগুরায় ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা দেশের বর্তমান পরিস্থিতি দেখে মনে হচ্ছে আরেকটি বিপ্লব আসন্ন, প্রস্তুতি নেওয়ার আহ্বান দেশের বর্তমান পরিস্থিতি দেখে মনে হচ্ছে আরেকটি বিপ্লব আসন্ন, প্রস্তুতি নেওয়ার আহ্বান শেষ মুহুর্তে শেখ হাসিনার সাথে যা ঘটেছিল! আলোচনা ব্যর্থ হলে ইরানকে ‘খুব কঠোরভাবে আঘাত’ করা হবে: ট্রাম্পের হুঁশিয়ারি আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার: প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা

এক নজরে বিশ্ব সংবাদ: ২১ এপ্রিল ২০২৬

  • Update Time : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ১৮৬ Time View

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে দ্য পদ্মা২৪.কম এর পাঠকদের জন্য-

ইন্দো প্যাসিফিক অঞ্চলে জাহাজে তল্লাশি চালিয়েছে মার্কিন বাহিনী

পেন্টাগন জানিয়েছে, ইন্দো প্যাসিফিক অঞ্চলে অবৈধ নেটওয়ার্ক ভেঙে দিতে অভিযানের অংশ হিসেবে মার্কিন বাহিনী একটি তেলবাহী জাহাজে উঠে তল্লাশি চালিয়েছে। তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হয়েছে রাতে এবং কোনো ধরনের সংঘর্ষ ছাড়াই এটি সম্পন্ন হয়েছে।

পাকিস্তানকে এলএনজি সরবরাহ করবে আজারবাইজান

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত ও সরবরাহ শৃঙ্খলে বিঘ্নের মধ্যে তীব্র জ্বালানি সংকটে পড়েছে পাকিস্তান। এ পরিস্থিতিতে আজারবাইজানের রাষ্ট্রীয় জ্বালানি কোম্পানি এসওসিএআর জানিয়েছে, ইসলামাবাদের অনুরোধ পেলেই তারা পাকিস্তানে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহ করতে প্রস্তুত।

ইরান কেন বাংলাদেশের জাহাজকে হরমুজ প্রণালি পার হতে দিচ্ছে না

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধের জেরে হরমুজ প্রণালি কঠোরভাবে নিয়ন্ত্রণ করছে ইরান। দেশটির ইসলামিক বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) অনুমতি না পেয়ে জলপথটি অতিক্রম করতে পারছে না বাংলাদেশের পতাকাবাহী জাহাজ ‘বাংলার জয়যাত্রা’।

কনডমের দাম ৩০ শতাংশ পর্যন্ত বাড়াচ্ছে বিশ্বের শীর্ষ কোম্পানি

ইরান যুদ্ধের কারণে বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলে চাপ বাড়ায় বিশ্বের শীর্ষ কন্ডম উৎপাদক কারেক্স বিএইচডি তাদের পণ্যের দাম উল্লেখযোগ্য হারে বাড়ানোর ঘোষণা দিয়েছে। কোম্পানিটি জানিয়েছে, পরিস্থিতি দীর্ঘায়িত হলে দাম আরও বাড়তে পারে।

যুদ্ধবিরতি বাড়াতে চাই না, সেনাবাহিনী প্রস্তুত: ট্রাম্প

ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে চান না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই সপ্তাহের এই যুদ্ধবিরতির সময়সীমা আগামীকাল বুধবার (২২ এপ্রিল) শেষ হওয়ার কথা রয়েছে।

ট্রাম্পের মানসিক সক্ষমতা নিয়ে মার্কিনিদের প্রশ্ন

ইরান যুদ্ধ এবং পোপের সঙ্গে প্রকাশ্য বিরোধের জেরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা কমে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। রয়টার্স পরিচালিত এক জরিপে দেখা গেছে, অনেক মার্কিন নাগরিক তার মেজাজ ও মানসিক সক্ষমতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

যে কোনো শত্রুতামূলক পদক্ষেপের কঠোর জবাব দেবে ইরান

ইরানের এক জ্যেষ্ঠ সামরিক কমান্ডার সতর্ক করে বলেছেন, দেশের বিরুদ্ধে যে কোনো শত্রুতামূলক পদক্ষেপের জবাবে ইরানের সশস্ত্র বাহিনী তাৎক্ষণিক, দৃঢ় ও আনুপাতিক প্রতিক্রিয়া জানাতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

পাকিস্তান সফর ঘিরে যুক্তরাষ্ট্র-ইরান স্নায়ুযুদ্ধ: আগে পৌঁছাবে কে?

ইসলামাবাদে উচ্চপর্যায়ের ত্রিপক্ষীয় বৈঠকের প্রস্তুতি ঘিরে এক নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ওয়াশিংটন এবং তেহরান—উভয় পক্ষই পাকিস্তানে প্রতিনিধি দল পাঠানোর বিষয়ে সবুজ সংকেত দিলেও শেষ মুহূর্তে এসে শুরু হয়েছে এক ধরনের ‘মনস্তাত্ত্বিক লড়াই’। সবার মনে এখন একটাই প্রশ্ন: পাকিস্তানের মাটিতে আগে পা রাখবে কারা? যুক্তরাষ্ট্র না ইরান?

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় দিয়ে ৮ কোটি মানুষের জীবন বাঁচানো যেত

ইরান যুদ্ধকে ঘিরে যুক্তরাষ্ট্রের বিপুল ব্যয় নিয়ে তীব্র সমালোচনা করেছে জাতিসংঘ। সংস্থাটির মানবিক সহায়তা বিভাগের প্রধান টম ফ্লেচার বলেছেন, এই যুদ্ধে যুক্তরাষ্ট্র প্রতিদিন প্রায় ২০০ কোটি ডলার ব্যয় করা হচ্ছে, যা দিয়ে অল্প সময়েই কোটি কোটি মানুষের জীবন রক্ষা করা সম্ভব ছিল।

১৫ বছর পর অ্যাপলের সিইও পদ ছাড়ছেন টিম কুক

অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) টিম কুক প্রায় দেড় দশক নেতৃত্ব দেওয়ার পর নিজের পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন। চলতি বছরের সেপ্টেম্বর মাসে তিনি সিইও হিসেবে দায়িত্ব শেষ করে কোম্পানির নির্বাহী বোর্ডের চেয়ারম্যান হিসেবে নতুন ভূমিকা গ্রহণ করবেন।

মার্কিন অবরোধ ভেঙে দক্ষিণের বন্দরে ইরানি জাহাজের প্রবেশ

ইরানের সামরিক বাহিনী জানিয়েছে, একটি ইরানি তেল বহনকারী জাহাজ মার্কিন অবরোধ ভেঙে দেশটির দক্ষিণাঞ্চলের একটি বন্দরে প্রবেশ করেছে। সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সন্ত্রাসী সেনাদের বারবার সতর্কবার্তা ও হুমকির পরেও, ইরানের সেনাবাহিনী ও নৌবাহিনীর সহায়তায় তেল বহনকারী জাহাজ সিলিকা সিটি আরব সাগর থেকে গতকাল রাতে ইরানের জলসীমায় প্রবেশ করেছে এবং কয়েক ঘণ্টা আগে দক্ষিণের একটি বন্দরে নোঙর করেছে। এ বিষয়ে যুক্তরাষ্ট্র কোনো মন্তব্য করেনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews