1. admin@thedailypadma.com : admin :
২০২৬ ফুটবল বিশ্বকাপে ইরানের পরিবর্তে ইতালিকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র - দ্য ডেইলি পদ্মা
রবিবার, ০৩ মে ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনাম
ফরিদপুরের পদ্মায় মাছ ধরা বড়শিতে উঠল কুমির।। জনমনে আতঙ্ক। ফরিদপুরে পরীক্ষা কেন্দ্র থেকে ১৫৪ শিক্ষার্থীর ওএমআর শিট গায়েব কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যার রহস্য উদঘাটন করেছে র‍্যাব নারীদের এবার এলপিজি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী যশোরের শার্শায় খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী দেশের ১৩ জেলায় সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে: আবহাওয়া অধিদপ্তর অত্যাধুনিক মার্কিন ক্ষেপণাস্ত্র রিভার্স ইঞ্জিনিয়ারিং’ বা প্রযুক্তি নকলের কাজ শুরু করেছে ইরান : আইআরজিসি হরমুজ প্রণালি আবার চালু করাসহ চলমান যুদ্ধের অবসান নিয়ে যুক্তরাষ্ট্রকে ইরানের একটি নতুন প্রস্তাব যশোর সফরে তারেক রহমান এক নজরে বিশ্ব সংবাদ: ২৬ এপ্রিল ২০২৬

২০২৬ ফুটবল বিশ্বকাপে ইরানের পরিবর্তে ইতালিকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র

  • Update Time : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ১৮ Time View

২০২৬ ফুটবল বিশ্বকাপে ইরানের পরিবর্তে ইতালিকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব দিয়েছেন মার্কিন বিশেষ দূত পাওলো জাম্পোলি।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স ও কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

প্রতিবেদনে বলা হয়, জাম্পোলি ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফাকে এই অনুরোধ করার বিষয়টি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর কাছে উত্থাপন করেছেন।

জাম্পোলি বলেন, আমি একজন ইতালীয় বংশোদ্ভূত। যুক্তরাষ্ট্রে আয়োজিত বিশ্বকাপে আজ্জুরিদের অংশগ্রহণ দেখা আমার জন্য স্বপ্নের মতো। চারবারের বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে ইতালির সেই যোগ্যতা রয়েছে।

রয়টার্স জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির মধ্যে সম্পর্কের উন্নয়ন ঘটাতে এই পরিকল্পনা নেওয়া হয়েছে। ইরান যুদ্ধকে ঘিরে পোপ লিও চতুর্দশের বিরুদ্ধে ট্রাম্পের সমালোচনার পর দুজন নেতার মধ্যে দূরত্ব তৈরি হয়েছিল বলে জানা গেছে।

ফিফা সভাপতি ইনফান্তিনো সম্প্রতি জানিয়েছেন, ফুটবল বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ প্রত্যাশিত এবং তারা টুর্নামেন্টে খেলবে বলেই ধারণা করা হচ্ছে।

এদিকে ইরানও একাধিকবার নিশ্চিত করেছে, ২০২৬ বিশ্বকাপে অংশগ্রহণের জন্য পুরোপুরি প্রস্তুত তারা।

বিশ্বকাপে ইরানের গ্রুপ পর্বের ম্যাচগুলো সিয়াটল ও লস অ্যাঞ্জেলেসে। তবে ম্যাচগুলো মেক্সিকোতে সরিয়ে নেওয়ার জন্য ইরানের অনুরোধ ইতোমধ্যে নাকচ করেছে ফিফা।

উল্লেখ্য, ২০২৬ সালের ফিফা ফুটবল বিশ্বকাপ যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে অনুষ্ঠিত হবে। ১১ জুন থেকে শুরু হয়ে টুর্নামেন্টের পর্দা নামবে ১৯ জুলাই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews