1. admin@thedailypadma.com : admin :
এক নজরে বিশ্ব সংবাদ: ২৫ এপ্রিল ২০২৬ - দ্য ডেইলি পদ্মা
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন

এক নজরে বিশ্ব সংবাদ: ২৫ এপ্রিল ২০২৬

  • Update Time : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ৬৫ Time View

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে দ্য পদ্মা২৪.কম এর পাঠকদের জন্য-

শুধু ভোটের সময়ে মোদী মমতাকে কটাক্ষ করেন: পশ্চিমবঙ্গে রাহুল গান্ধী

পশ্চিমবঙ্গে ভোটের প্রচারে এসে তৃণমূল কংগ্রেস নেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর সমালোচনা করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

ইরানি তেল কেনায় চীনের শোধনাগারে মার্কিন নিষেধাজ্ঞা

ইরানের কাছ থেকে বিপুল পরিমাণ তেল কেনার অভিযোগে একটি বড় চীনা তেল শোধনাগারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। সম্ভাব্য নতুন আলোচনার আগে এই পদক্ষেপকে ওয়াশিংটনের চাপ সৃষ্টির কৌশল হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

সোমালিয়ার উপকূল থেকে তেলবাহী ট্যাংকার ছিনতাই

সোমালিয়ার উপকূলে একটি তেলবাহী ট্যাংকার ছিনতাই করা হয়েছে এবং সেটিকে দেশটির জলসীমার ভেতরে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউএকেএমটিও।

শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে বৈঠকের পর দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গেও সাক্ষাৎ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

৬০ দিনের বেশি যুদ্ধের জন্য কংগ্রেসের অনুমোদন লাগে, ট্রাম্প কী করবেন?

ভিয়েতনাম যুদ্ধের পর প্রণীত একটি আইন অনুযায়ী, কংগ্রেসের অনুমোদন ছাড়া যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান ৬০ দিনের বেশি চালানো যায় না। তবে ইরান যুদ্ধের ক্ষেত্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই নিয়ম মানবেন কি না, তা স্পষ্ট নয়।

দুই মাস পর তেহরান থেকে বাণিজ্যিক ফ্লাইট ফের চালু

ইরান দুই মাসেরও বেশি সময় পর রাজধানী থেকে বাণিজ্যিক বিমান চলাচল পুনরায় শুরু করেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর বন্ধ হয়ে যাওয়া ফ্লাইটগুলো শনিবার থেকে আবার চালু হয় বলে রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে।

‘অজনপ্রিয়’ ট্রাম্পকে আড়ালে রেখেই প্রচারণার কৌশল সাজাচ্ছে রিপাবলিকানরা

যুক্তরাষ্ট্রে আগামী নভেম্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে মধ্যবর্তী নির্বাচন। এতে হাউজ অব রিপ্রেজেন্টেটিভসে সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখা এবং সিনেটের নিয়ন্ত্রণ রক্ষা- দুটোই কঠিন হয়ে উঠতে পারে রিপাবলিকানদের জন্যে। এ অবস্থায় নির্বাচনি প্রচারণায় এক ভিন্নধর্মী কৌশল গ্রহণ করতে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্পের দল। প্রেসিডেন্টের জনপ্রিয়তা সর্বনিম্ন পর্যায়ে নেমে যাওয়ায় তাকে প্রচারণার মূল কেন্দ্রবিন্দু থেকে সরিয়ে রাখার পরিকল্পনা করছেন দলের শীর্ষ নীতি-নির্ধারকরা।

মার্কিন অবরোধ অব্যাহত থাকলে জবাব দেবে ইরান

ইরানের সামরিক বাহিনী সতর্ক করে বলেছে, দেশটির বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের অবরোধ অব্যাহত থাকলে তারা পাল্টা জবাব দেবে। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি-এ প্রকাশিত এক বিবৃতিতে এ কথা জানানো হয়।

দেশপ্রেমের সংকটে যুক্তরাজ্য: যুদ্ধ হলে লড়বে না অধিকাংশ তরুণ

যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে দেশের জন্য অস্ত্র হাতে নিতে রাজি নয় যুক্তরাজ্যের অধিকাংশ তরুণ। সাম্প্রতিক এক জরিপে উঠে এসেছে চাঞ্চল্যকর এই তথ্য।

যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর মধ্যে এখনো নিখোঁজ থাকা নাহিদা সুলতানা বৃষ্টির ভাই জানিয়েছেন যে তার বোন জীবিত নেই। মার্কিন পুলিশ এ তথ্য জানিয়েছে। এর আগে নিখোঁজ অপর শিক্ষার্থী জামিল লিমনের মরদেহ ফ্লোরিডার কাছের ট্যাম্পা বে-র একটি সেতু থেকে উদ্ধার করা হয়েছে এবং তার রুমমেটকে আটক করা হয়েছে বলে শুক্রবার আইনশৃঙ্খলা বাহিনী জানায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews