1. admin@thedailypadma.com : admin :
হরমুজ প্রণালি আবার চালু করাসহ চলমান যুদ্ধের অবসান নিয়ে যুক্তরাষ্ট্রকে ইরানের একটি নতুন প্রস্তাব - দ্য ডেইলি পদ্মা
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন

হরমুজ প্রণালি আবার চালু করাসহ চলমান যুদ্ধের অবসান নিয়ে যুক্তরাষ্ট্রকে ইরানের একটি নতুন প্রস্তাব

  • Update Time : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ৮৪ Time View

হরমুজ প্রণালি আবার চালু করাসহ চলমান যুদ্ধের অবসান নিয়ে ইরান যুক্তরাষ্ট্রকে একটি নতুন প্রস্তাব দিয়েছে।

পাকিস্তানি মধ্যস্থতাকারীদের মাধ্যমে তেহরান এই প্রস্তাব হোয়াইট হাউস-এ পাঠিয়েছে বলে জানা গেছে।

গতকাল রোববার অ্যাক্সিওস-এর এক প্রতিবেদনে বিষয়টি জানানো হয়। এতে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা ও এ বিষয়ে অবগত দুটি সূত্রের বরাত দেওয়া হয়েছে।

প্রস্তাবের মূল বিষয়গুলোর মধ্যে রয়েছে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক করা, যুদ্ধবিরতি দীর্ঘায়িত করা এবং সংঘাতের স্থায়ী অবসান ঘটানো।

এছাড়া প্রস্তাবে পরমাণু কর্মসূচি সংক্রান্ত আলোচনা আপাতত পরবর্তী পর্যায়ের জন্য স্থগিত রাখার কথাও বলা হয়েছে। ইরান চাইছে, আপাতত পারমাণবিক আলোচনার পরিবর্তে হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রত্যাহারের বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া হোক।

তবে তেহরান জানিয়েছে, বন্দর এলাকা থেকে মার্কিন অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত তারা হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত করবে না।

বর্তমানে পাকিস্তান এই আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। যুক্তরাষ্ট্র প্রস্তাবটি খতিয়ে দেখছে, তবে তা গ্রহণ করা হবে কি না, এখনো স্পষ্ট নয়।

বিশ্লেষকদের মতে, এই উদ্যোগ সফল হলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমার পাশাপাশি বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও তেলবাজারে স্বস্তি ফিরতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews