1. admin@thedailypadma.com : admin :
বিলাসবহুল একটি প্রমোদতরীতে প্রাণঘাতী হান্তাভাইরাসের প্রাদুর্ভাব - দ্য ডেইলি পদ্মা
বুধবার, ০৬ মে ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
শিরোনাম
এইচএসসি শিক্ষার্থীরা পাবেন ৬ হাজার টাকা ভর্তি সহায়তা, আবেদন যেভাবে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা কমার খবরে আন্তর্জাতিক বাজারে আবারও তেলের দাম হ্রাস ইরানের সঙ্গে একটি সমঝোতার লক্ষ্যে প্রজেক্ট ফ্রিডম স্থগিতের ঘোষণা দিয়েছেন ট্রাম্প নির্বাচনের ফল প্রকাশের পর পশ্চিমবঙ্গজুড়ে সহিংসতা নির্বাচনে পরাজয় বরণের পরও মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ প্রত্যাখ্যান করলেন মমত, সংবিধান দেখিয়ে দেন শুভেন্দু বহুল আলোচিত ‘অ্যাভাটার’ ফিচারটি ধীরে ধীরে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে হোয়াটসঅ্যাপ বিলাসবহুল একটি প্রমোদতরীতে প্রাণঘাতী হান্তাভাইরাসের প্রাদুর্ভাব আজকের নামাজের সময়সূচি: ৬ মে ২০২৬ ঈদুল আজহার আগে নখ ও চুল কাটা নিয়ে ইসলামি বিধান কী? দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাজুস

বিলাসবহুল একটি প্রমোদতরীতে প্রাণঘাতী হান্তাভাইরাসের প্রাদুর্ভাব

  • Update Time : বুধবার, ৬ মে, ২০২৬
  • ৩ Time View

আটলান্টিক মহাসাগরে কেপ ভার্দের কাছে অবস্থানরত বিলাসবহুল একটি প্রমোদতরীতে প্রাণঘাতী হান্তাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিওএইচও) জানিয়েছে, এই ভাইরাসে আক্রান্ত তিনজনের মৃত্যু হয়েছে এবং একজনের অবস্থা আশঙ্কাজনক। প্রমোদতরীতে এখন পর্যন্ত সাতজন অসুস্থের মধ্যে দুজনের শরীরে এই ভাইরাসের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে।

নেদারল্যান্ডসের পতাকাবাহী এমভি হোন্দিউস জাহাজটিতে এখনো অন্তত ১৪৭ জন যাত্রী ও ক্রু আটকে আছেন। যাত্রীদের মধ্যে অধিকাংশই যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও স্পেনের নাগরিক বলে জানা গেছে।

হান্তাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া তিনজনের মধ্যে দুজন নেদারল্যান্ডসের নাগরিক (দম্পতি) ও একজন জার্মান নাগরিক। এক ব্রিটিশ যাত্রীকে জরুরি ভিত্তিতে দক্ষিণ আফ্রিকায় চিকিৎসা দেওয়া হচ্ছে।

ডব্লিওএইচও জানিয়েছে, ওই ফ্লাইটের যাত্রীদের শনাক্ত করতে যোগাযোগ অনুসন্ধান (কন্ট্যাক্ট ট্রেসিং) শুরু হয়েছে।

জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠান জানিয়েছে, যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা ও ধাপে ধাপে সরিয়ে নেওয়ার প্রস্তুতি চলছে। জাহাজটি গ্রহণ করতে সম্মত হয়েছে স্পেন। ক্যানারি দ্বীপে নিয়ে এর পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা ও জীবাণুমুক্তকরণ করা হবে।

বিশেষজ্ঞদের মতে, হান্তাভাইরাস সাধারণত সংক্রমিত ইঁদুরের মূত্র, লালা বা মলের মাধ্যমে ছড়ায় এবং মানুষে মানুষে সংক্রমণ বিরল। তাই সাধারণ জনগণের জন্য ঝুঁকি তুলনামূলকভাবে কম বলে জানিয়েছে ডব্লিওএইচও।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews