1. admin@thedailypadma.com : admin :
এক নজরে বিশ্ব সংবাদ: ১১ মে ২০২৬ - দ্য ডেইলি পদ্মা
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন

এক নজরে বিশ্ব সংবাদ: ১১ মে ২০২৬

  • Update Time : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ৫ Time View

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে দ্য পদ্মা২৪.কম এর পাঠকদের জন্য-

পরমাণু, এআই ও খনিজ ছাড়াও আলোচনার কেন্দ্রে রাশিয়া, ইরান ও তাইওয়ান ইস্যু

এই সপ্তাহের ১৪-১৫মে চীনের রাজধানী বেইজিং সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী বুধবার বেইজিং পৌঁছানোর কথা রয়েছে ট্রাম্পের। বৃহস্পতিবার ও শুক্রবার মূল বৈঠক অনুষ্ঠিত হবে। এটি ২০১৭ সালের পর ট্রাম্পের প্রথম চীন সফর।

ট্রাম্পকে হত্যাচেষ্টার ঘটনাগুলো ‘সাজানো’ মনে করেন অনেক মার্কিন নাগরিকই

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে সাম্প্রতিক হত্যাচেষ্টার ঘটনাগুলো নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। একটি নতুন জরিপে দেখা গেছে, বহু মার্কিনি মনে করেন এসব হামলার ঘটনা আসলে ‘সাজানো’ ছিল।

মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধে ৪ দফা প্রস্তাব চীনের, সমর্থন জানালো ইরান

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ বন্ধে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর প্রস্তাবিত চার দফা পরিকল্পনাকে সমর্থন করতে প্রস্তুত রয়েছে ইরান। সোমবার (১১ মে) চীনে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত আব্দোলরেজা রাহমানি ফাজলি এমনটা জানিয়েছেন।

সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা বাড়াচ্ছে বিজেপি সরকার

সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা পাঁচ বছর বাড়ানোর ঘোষণা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার (১১ সে) রাজ্য সরকারের নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক শেষে এই ঘোষণা দেন তিনি।

ইউক্রেনকে ইউরোপের সহায়তা: ৯১০ কোটি ইউরোর অধিকাংশ অর্থে কেনা হবে ড্রোন

আগামী জুন মাসে কিয়েভকে ৯ দশমিক ১ বিলিয়ন (৯১০ কোটি) ইউরো অর্থ সহায়তা দেওয়ার পরিকল্পনা করছে ইউরোপীয় কমিশন। এই অর্থ সহায়তা ইউক্রেনকে ঋণ দিতে চাওয়া মোট ৯০ বিলিয়ন ইউরোর অর্থায়ন কর্মসূচির অংশ। প্রাথমিক সামরিক ঋণের বড় অংশ দিয়ে ইউক্রেন ড্রোন কিনবে বলে জানা গেছে।

ইরানের প্রস্তাব অগ্রহণযোগ্য, ট্রাম্পের এই মন্তব্যের পর বাড়লো তেলের দাম

যুদ্ধ শেষে ইরানের দেওয়া প্রস্তাবকে ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপরই বিশ্ববাজারে তেলের দাম বেড়ে গেছে।

চ্যাটজিপিটির বিরুদ্ধে কি হত্যা মামলা হতে পারে?

বাংলাদেশি দুই শিক্ষার্থীর সন্দেহভাজন খুনি হিসেবে বিশ্ববিদ্যালয়টির আরেক সাবেক শিক্ষার্থী হিশাম আবুঘরবেহকে গ্রেফতার করা হয়েছে। তিনি হত্যার শিকার পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের রুমমেট ছিলেন। খুন হওয়া অন্য শিক্ষার্থীর নাম নাহিদা সুলতানা বৃষ্টি।

লেবানন সীমান্তে ব্যাপক সংঘর্ষ, ড্রোন হামলায় ইসরায়েলি সেনা নিহত

ইসরায়েল ও লেবানন সরকারের মধ্যে আগামী ১৪-১৫ মে ওয়াশিংটনে শান্তি আলোচনা শুরু হওয়ার কথা থাকলেও দুই দেশের সীমান্তে পাল্টাপাল্টি আক্রমণ অব্যাহত আছে। লেবানন সীমান্তের কাছাকাছি মানারা এলাকায় হিজবুল্লাহ-এর ড্রোন হামলায় ইসরায়েলের এক সৈন্য নিহত হয়েছে। একই সঙ্গে দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ-এর ড্রোন হামলায় তিন ইসরায়েলি সেনা আহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ)।

গাজায় ধ্বংসস্তূপের নিচে ৮ হাজার মরদেহ, নেই উদ্ধার তৎপরতা!

গাজা উপত্যকায় ধ্বংসস্তূপের নিচে এখনো অন্তত ৮ হাজার ফিলিস্তিনির মরদেহ চাপা পড়ে রয়েছে। তবে উদ্ধার সরঞ্জামের ঘাটতির কারণে সেগুলো উদ্ধার করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম দ্য ন্যাশনাল।

ইরান-সৌদির যুদ্ধ বাঁধাতে ইসরায়েলের উসকানির পরিকল্পনা ব্যর্থ

সৌদি আরব কোনোভাবেই ইসরায়েলের এমন পরিকল্পনার অংশ হতে চায়নি যার লক্ষ্য ছিল ইরান ও সৌদি আরবের মধ্যে যুদ্ধ উসকে দেওয়া। সৌদি আরবের রাজপরিবারের শীর্ষ সদস্য তুর্কি আল-ফয়সাল এমন কথা বলেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews