1. admin@thedailypadma.com : admin :
২০২৭ সালের এসএসসি পরীক্ষার প্রস্তাবিত রুটিন প্রকাশ - দ্য ডেইলি পদ্মা
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন

২০২৭ সালের এসএসসি পরীক্ষার প্রস্তাবিত রুটিন প্রকাশ

  • Update Time : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ১৯ Time View
২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা এবং এইচএসসি ও সমমান পরীক্ষার তারিখ ঘোষণা করেছে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। সেই সঙ্গে প্রকাশ করা হয়েছে ২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষারপ্রস্তাবিত রুটিন।
বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, ‘এসএসসি পরীক্ষা ৭ জানুয়ারি শুরু হয়ে শেষ হবে ৬ ফেব্রুয়ারিতে। আর এইচএসসি ও সমমান পরীক্ষা ৬ জুন শুরু হয়ে শেষ হবে ১৩ জুলাই।’
পরীক্ষার ফলাফল প্রকাশের সময় কমিয়ে আনার চেষ্টা করা হচ্ছে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘দুই মাসের মধ্যে ফল দেওয়ার প্র্যাকটিস আছে। তবে ফল প্রকাশের এই সময়কে আরও কমিয়ে আনার চেষ্টা করা হচ্ছে।’
এর আগে ডিসেম্বরে পরীক্ষা নেয়ার কথা থাকলেও সংশ্লিষ্টরা এতে আপত্তি জানান। পরে পরীক্ষার তারিখ পিছিয়ে নিয়ে এই নতুন সিদ্ধান্ত হয়।
২০২৭ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার প্রস্তাবিত রুটিন নিচে যুক্ত করা হলো—

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews