1. admin@thedailypadma.com : admin :
ফরিদপুরে মার্কিন বাণিজ্য চুক্তি বাতিল ও পশ্চিমবঙ্গে মুসলমানদের নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ- সমাবেশ - দ্য ডেইলি পদ্মা
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনাম
ভারতের ঐতিহাসিক ভোজশালা-কামাল মাওলা মসজিদ কমপ্লেক্সকে দেবী বাগদেবীর (সরস্বতী) মন্দির হিসেবে ঘোষণা ফরিদপুরে মার্কিন বাণিজ্য চুক্তি বাতিল ও পশ্চিমবঙ্গে মুসলমানদের নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ- সমাবেশ দেশে রিজার্ভ ৩৪.৩২ বিলিয়ন মার্কিন ডলার পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় ৮ সেনা নিহত গত ২৪ ঘণ্টায় দেশে হাম ও হাম উপসর্গে আরও ১২ জনের মৃত্যু বাজারে যখন সব ধরনের সবজি ও মাছের দাম চড়া; স্বস্তি নেই ভোজ্যতেলের বাজারে “থাকবো, না থাকবো”— এই প্রশ্নটিই প্রকৃত রাজনীতিবিদের সবচেয়ে বড় দ্বিধা ২০২৭ সালের এসএসসি পরীক্ষার প্রস্তাবিত রুটিন প্রকাশ ফরিদপুর-রাজবাড়ী সীমান্তে মাটির গর্ত থেকে নারী ও শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার পশ্চিমবঙ্গে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করলো বিজেপি

ফরিদপুরে মার্কিন বাণিজ্য চুক্তি বাতিল ও পশ্চিমবঙ্গে মুসলমানদের নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ- সমাবেশ

  • Update Time : শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ১১ Time View

মাহবুব পিয়াল, ফরিদপুর : ফরিদপুরে পশ্চিমবঙ্গের মুসলমানদের ওপর হামলা-নির্যাতনের প্রতিবাদ এবং অন্তর্বর্তী সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের কথিত অবৈধ চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জমিয়তে উলামায়ে ইসলাম।

শুক্রবার জুম্মার নামাজের পর ফরিদপুর প্রেসক্লাবের সামনে সংগঠনটির নেতাকর্মীরা সমাবেশ করেন । এর আগে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ফরিদপুর প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, পশ্চিমবঙ্গে মুসলমানদের ওপর নির্যাতনের ঘটনা দিন দিন বেড়ে চলেছে। তারা এ ধরনের ঘটনার নিন্দা জানিয়ে দ্রুত নির্যাতন বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের যেকোনো ‘অবৈধ চুক্তি’ বাতিলের দাবি জানান তারা।

বক্তারা বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ববিরোধী কোনো সিদ্ধান্ত জনগণ মেনে নেবে না। এ সময় তারা মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান।

সমাবেশে জমিয়তে উলামায়ে ইসলামের জেলা সভাপতি মুফতি কামরুজ্জামান, সাধারণ সম্পাদক মাওলানা ইসমাইল হুসাইন, ইমাম কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মাওলানা মুনসুর আহমেদ, ছাত্র জমিয়তের জেলা শাখার সভাপতি মোহাম্মদ মাজহারুল ইসলাম এবং যুব জমিয়তের অর্থ সম্পাদক ‌ এনায়েত তালুকদার সহস্থানীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জমিয়তে উলামায়ে ইসলামের জেলা সভাপতি মুফতি কামরুজ্জামান।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews