1. admin@thedailypadma.com : admin :
বাজারে যখন সব ধরনের সবজি ও মাছের দাম চড়া; স্বস্তি নেই ভোজ্যতেলের বাজারে - দ্য ডেইলি পদ্মা
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
শিরোনাম
ফরিদপুরে মার্কিন বাণিজ্য চুক্তি বাতিল ও পশ্চিমবঙ্গে মুসলমানদের নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ- সমাবেশ দেশে রিজার্ভ ৩৪.৩২ বিলিয়ন মার্কিন ডলার পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় ৮ সেনা নিহত গত ২৪ ঘণ্টায় দেশে হাম ও হাম উপসর্গে আরও ১২ জনের মৃত্যু বাজারে যখন সব ধরনের সবজি ও মাছের দাম চড়া; স্বস্তি নেই ভোজ্যতেলের বাজারে “থাকবো, না থাকবো”— এই প্রশ্নটিই প্রকৃত রাজনীতিবিদের সবচেয়ে বড় দ্বিধা ২০২৭ সালের এসএসসি পরীক্ষার প্রস্তাবিত রুটিন প্রকাশ ফরিদপুর-রাজবাড়ী সীমান্তে মাটির গর্ত থেকে নারী ও শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার পশ্চিমবঙ্গে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করলো বিজেপি ঈদুল আজহার ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি

বাজারে যখন সব ধরনের সবজি ও মাছের দাম চড়া; স্বস্তি নেই ভোজ্যতেলের বাজারে

  • Update Time : শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ১০ Time View

বাজারে যখন সব ধরনের সবজির দাম থাকে চড়া তখনো পেঁপের দাম থাকে সবচেয়ে কম। অথচ এখন সেই পেঁপের কেজি বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকা। বেগুন, করলা, বরবটি থেকে কচুমুখী সব সবজির দামই এখন বেশ চড়া। সেই সঙ্গে ডিম, পেঁয়াজেও স্বস্তি নেই। আর সরকার নির্ধারিত দরে বাজারে ভোজ্যতেল না পাওয়ার ভোগান্তি তো রয়েছেই।

শুক্রবার (১৫ মে) রাজধানীর কাওরানবাজার, শান্তিনগর ও তুরাগ এলাকার নতুন বাজার ঘুরে বিভিন্ন পণ্যের দামের এ চিত্র পাওয়া যায়। ব্যবসায়ীরা বলেছেন, বৃষ্টির কারণে বাজারে সবজির সরবরাহ কমে গেছে। এখন গ্রীষ্মকালীন সবজির মৌসুম হওয়ায় উত্পাদনও সীমিত। ফলে দাম বাড়তি।

বাজার ঘুরে দেখা গেছে, বিভিন্ন ধরনের সবজির মধ্যে প্রতি কেজি বেগুন ৭০ থেকে ১২০ টাকা, কচুমুখী ৮০ থেকে ৯০ টাকা, করলা ৭০ থেকে ৮০ টাকা, বরবটি ৮০ থেকে ১০০ টাকা, চিচিঙ্গা, ধুন্দুল ও ঝিঙা ৭০ থেকে ৯০ টাকা, পটোল ও ঢ্যাঁড়শ ৫০ থেকে ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া, প্রতি কেজি টমেটো ৮০ থেকে ১০০ টাকা, শশা ৮০ থেকে ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কাঁচা মরিচের দামও বেড়েছে। প্রতি কেজিতে ২০ টাকা বেড়ে তা ১০০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে।

তুরাগ এলাকার নতুন বাজারের সবজি ব্যবসায়ী বেলায়েত হোসেন বলেন, দেশের বিভিন্ন জায়গায় টানা বৃষ্টির কারণে রাজধানীর বাজারে সবজির সরবরাহ কমে গেছে। এছাড়া, এখন গ্রীষ্মকালীন সবজির মৌসুম হওয়ায় উত্পাদনও তুলনামূলক কম। সব মিলিয়ে বাজারে সবজির দাম বেশি বলে তিনি জানান।

রাজধানীর বাজারে বর্তমানে দেশি ভালো মানের পেঁয়াজ প্রতি কেজি বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫০ টাকায়। যা সপ্তাহের শুরুতে ছিল ৪০ থেকে ৪৫ টাকা। আবার পাড়া-মহল্লার দোকানগুলোতে প্রতি কেজি পেঁয়াজ ৫৫ টাকা কেজিতেও বিক্রি হতে দেখা গেছে। তবে হাইব্রিড জাতের পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪০ টাকা কেজি দরে।

নতুন বাজারের একটি ডিপার্টমেন্টাল স্টোরের স্বত্বাধিকারী মো. সাদ্দাম হোসেন বলেন, পাইকারি বাজারে পেঁয়াজের দাম বেড়েছে। এর প্রভাব খুচরা বাজারেও পড়েছে।

এদিকে সবজির চড়া দামের কারণে বাজারে ডিমের চাহিদা বেড়েছে। ফলে এক সপ্তাহের ব্যবধানে প্রতি ডজন ডিমের ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে। বর্তমানে ফার্মের বাদামি রংয়ের ডিম প্রতি ডজন বিক্রি হচ্ছে ১৪৫ থেকে ১৫০ টাকায়, যা এক সপ্তাহ আগেও ছিল ১৩০ থেকে ১৩৫ টাকা। সাদা ডিম বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৪৫ টাকা ডজন। রাজধানীর পাড়া-মহল্লার দোকানগুলোতে আরো বেশি দামে ডিম বিক্রি হতে দেখা গেছে। তবে মুরগির দামে হেরফের হয়নি। ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৮৫ থেকে ১৯০ টাকা এবং সোনালি মুরগি ৩৪০ থেকে ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে। বাজারে চালের দাম কিছুটা বেড়েছে। মাঝারি মানের চাল প্রতি কেজি ৬০ থেকে ৬৮ টাকা এবং মোটা চাল ৫৫ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। সরকারের বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য বলছে, এক মাসের ব্যবধানে মাঝারি চালের দাম প্রায় ৪ শতাংশ এবং মোটা চালের দাম ৯.৫২ শতাংশ পর্যন্ত বেড়েছে।

স্বস্তি নেই ভোজ্যতেলের বাজারে। সরকার দর নির্ধারণ করে দিলেও সেই দরে বাজারে তেল পাওয়া যাচ্ছে না বলে ভোক্তারা অভিযোগ করেছেন। বর্তমানে বাজারে খোলা সয়াবিন তেল ১৯২ থেকে ১৯৫ টাকা এবং পাম অয়েল ১৭৮ থেকে ১৮০ টাকা লিটার দরে বিক্রি হচ্ছে। কিন্তু সম্প্রতি খোলা সয়াবিন তেলের দাম লিটার প্রতি ১৮০ টাকা এবং খোলা পাম অয়েলের দাম ১৬৬ টাকা নির্ধারণ করছে বাণিজ্য মন্ত্রণালয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews