1. admin@thedailypadma.com : admin :
এক নজরে বিশ্ব সংবাদ: ১৯ মে ২০২৬ - দ্য ডেইলি পদ্মা
বুধবার, ২০ মে ২০২৬, ০১:৩০ অপরাহ্ন

এক নজরে বিশ্ব সংবাদ: ১৯ মে ২০২৬

  • Update Time : বুধবার, ২০ মে, ২০২৬
  • ৫ Time View

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে দ্য পদ্মা২৪.কম এর পাঠকদের জন্য-

কর্মী ছাঁটাই করবে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক আগামী চার বছরে বিশ্বজুড়ে ৭ হাজারের বেশি কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার বাড়িয়ে কম মূল্য সংযোজনকারী মানবসম্পদ প্রতিস্থাপনের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ব্যাংকটি।

সাংবাদিকের প্রশ্নের উত্তর না দিয়ে চলে গেলেন মোদী, পরে যা ঘটলো

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে করা এক সাংবাদিকের প্রশ্নের পর দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সংবাদমাধ্যমের স্বাধীনতা, মানবাধিকার এবং সরকারের প্রতি আস্থার প্রশ্নে ভারতীয় কর্মকর্তাদের কঠিন প্রশ্নের মুখে পড়তে হয়।

ভিসামুক্ত থাকার মেয়াদ কমাচ্ছে থাইল্যান্ড

বিদেশি নাগরিকদের অপরাধ দমনে কঠোর পদক্ষেপ হিসেবে পর্যটকদের জন্য ভিসামুক্ত থাকার মেয়াদ উল্লেখযোগ্যভাবে কমানোর সিদ্ধান্ত নিয়েছে থাইল্যান্ড সরকার।

ট্রাম্প-শি বৈঠকের পরই বেইজিংয়ে পুতিন: কেন গুরুত্বপূর্ণ এই সফর?

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মঙ্গলবার (১৯ মে) বেইজিং সফরে যাচ্ছেন, যেখানে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে অংশ নেবেন।

প্রাথমিক ধারণার চেয়েও দ্রুত ছড়াতে পারে ইবোলা

প্রাথমিক ধারণার চেয়ে দ্রুত ছড়াতে পারে ইবোলা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) একজন প্রতিনিধি এ বিষয়ে সতর্ক করেছেন। এখন পর্যন্ত ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোতে ইবোলার প্রাদুর্ভাবে অন্তত ১৩১ জনের মৃত্যু হয়েছে। খবর বিবিসির।

পারমাণবিক অস্ত্র মহড়া শুরু করেছে রাশিয়া

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের চীন সফরের প্রাক্কালে মঙ্গলবার (১৯ মে) রাশিয়ার সেনাবাহিনী দেশজুড়ে তিন দিনের পারমাণবিক অস্ত্র মহড়া শুরু করেছে।

বিয়ের মঞ্চে বর-কনের কুস্তি লড়াই! হারলেই আজীবন করতে হবে ঘরের কাজ

চীনের এক নবদম্পতি নিজেদের বিয়েকে স্মরণীয় করে রাখতে আয়োজন করলেন ভিন্নধর্মী এক কুস্তি প্রতিযোগিতার। সেখানে বর-কনে দুই পক্ষের মধ্যে হয় রীতিমতো ‘রেসলিং ম্যাচ’। আর মজার বিষয় হলো- যে পক্ষ হারবে, তাকেই আজীবন করতে হবে ঘরের কাজ।

পশ্চিমবঙ্গে সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের সুবিধা পাবেন নারীরা

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের প্রচারণায় বিজেপি কথা দিয়েছিল যে, তারা রাজ্যের ক্ষমতায় এলে নারীদের জন্য সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের সিদ্ধান্ত নেওয়া হবে। বিজেপির সংকল্প পত্রে সে কথা উল্লেখ করেছিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।

কোরবানি বন্ধের চেষ্টা হলে লাখো মানুষ নিয়ে প্রতিরোধের হুঁশিয়ারি

পশ্চিমবঙ্গে কোরবানির ঈদে পশু জবাইয়ের ওপর রাজ্য সরকারের নতুন বিধিনিষেধ জারির তীব্র সমালোচনা করেছেন জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান ও বিধায়ক হুমায়ুন কবির। সরকার যদি কড়া প্রশাসনিক পদক্ষেপের মাধ্যমে এই নির্দেশিকা জোর করে বাস্তবায়ন করতে যায়, তবে লাখো মানুষ নিয়ে রাস্তায় নেমে তা প্রতিরোধ করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

লস অ্যাঞ্জেলেসে দাবানল, হাজার হাজার বাসিন্দাকে সরে যাওয়ার নির্দেশ

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের শহরতলিতে দাবানল ছড়িয়ে পড়েছে। কর্তৃপক্ষ হাজার হাজার বাসিন্দাকে নিরাপদে সরে যাওয়ার নির্দেশ জারি করেছে। খবর এএফপির।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews