1. admin@thedailypadma.com : admin :
ফরিদপুরে আসন্ন ঈদ-উল-আযহা নিরাপদ ও আনন্দময় করতে জেলা পুলিশের মত বিনিময় সভা - দ্য ডেইলি পদ্মা
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:১৯ অপরাহ্ন

ফরিদপুরে আসন্ন ঈদ-উল-আযহা নিরাপদ ও আনন্দময় করতে জেলা পুলিশের মত বিনিময় সভা

  • Update Time : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ৩ Time View
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; hdrForward: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 2;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: auto;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 35;

মাহবুব পিয়াল, ফরিদপুর : ফরিদপুরের পুলিশ সুপার মো:নজরুল ইসলাম আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা নিরাপদ ও আনন্দময় করতে পশুর হাট, মহাসড়ক, ব্যাংক বীমা ও ব্যবসা প্রতিষ্ঠান, স্বর্ণকার পট্টি ও ব্যবসা-বাণিজ্যের সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলার বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করে বলেছেন, পশুর হাটে শৃঙ্খলা বজায় রাখতে মহাসড়কের ওপর কোনোভাবেই হাট বসানো যাবে না এবং হাটে একমুখী প্রবেশ ও বাহিরের পথ নিশ্চিত করতে হবে। ব্যবসায়ীদের সুরক্ষায় প্রতিটি হাটে জাল নোট শনাক্তকরণ মেশিন রাখা, সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং অতিরিক্ত টোল আদায় বন্ধে হাট কর্তৃপক্ষকে কঠোর নজরদারিতে আনা হবে। এছাড়া, গবাদি পশু পরিবহনকারী ব্যবসায়ীদের পথে কোথাও হয়রানি না হয় তার জন্য কঠোর নজরদারী করা হবে। পুলিশ সুপার বলেন, ফরিদপুর জেলা পুলিশের লক্ষ্য হলো কোরবানীর পশুর হাটে ক্রেতা-বিক্রেতা উভয়ের জন্য একটি নিরাপদ ও হয়রানিমুক্ত পরিবেশ নিশ্চিত করা।
বৃহস্পতিবার (২১ মে) সকাল ১১ টায় ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে পবিত্র ঈদুল আযহা ২০২৬ উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভায় পুলিশ সুপার মো:নজরুল ইসলাম এসব কথা বলেন।
তিনি বলেন- মহাসড়কে নির্বিঘ্ন যাতায়াতের লক্ষ্যে পুলিশের পাশাপাশি পরিবহন মালিক ও শ্রমিকদের পূর্ণ সহযোগিতা একান্ত কাম্য। অতিরিক্ত ভাড়া আদায়, ফিটনেসবিহীন যান চলাচল এবং মহাসড়কে ঝুঁকিপূর্ণ ড্রাইভিং কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। পাশাপাশি, ঈদ কেন্দ্রিক ব্যাংক, বীমা, শপিং মল এবং স্বর্ণপট্টিসহ গুরুত্বপূর্ণ ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোতে নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা জোরদার, সিসিটিভি সচল রাখা এবং সন্দেহজনক বস্তু বা ব্যক্তির বিষয়ে দ্রুত নিকটস্থ থানায় অবহিত করার জন্য বিশেষ আহ্বান জানান।
মত বিনিময় সভায় ফরিদপুর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ শামছুল আজম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ফাতেমা ইসলাম, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান, ডিআইও-ওয়ান ইন্সপেক্টর মো:মোশাররফ হোসেন, ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়াল, সিনিয়র সাংবাদিক নাজিম বাকাউল, টিআই মোঃ খুরশিদ আলম শিকদার, জেলা বাস মালিক সমিতির সভাপতি কামরুল ইসলাম সিদ্দিকী, মিনিবাস মালিক সমিতির সভাপতি, মো:বজলুর রশিদ, শরীয়াতুল্লাহ বাজার ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক লিয়াকত আলী খান লাভলু, স্বর্ণকার পট্টি ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক শ্যামল কর্মকার সহ ব্যবসায়ী, সাংবাদিক, যানবাহন মালিক সমিতির নেতৃবৃন্দ ও ব্যাংক প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews