1. admin@thedailypadma.com : admin :
এক নজরে বিশ্ব সংবাদ: ২৮ মে ২০২৬ - দ্য ডেইলি পদ্মা
শুক্রবার, ২৯ মে ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনাম
বর্জ্য অপসারণে গাফিলতি, প্রধানমন্ত্রীর নির্দেশে দুই সিটির দুই কর্মকর্তা প্রত্যাহার ঐতিহাসিক ইব্রাহিমি মসজিদ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে ইসরায়েলি বাহিনী গাজার অন্তত ৭০ শতাংশ নিজেদের নিয়ন্ত্রণে নিতে সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন নেতানিয়াহু কাল শহীদ জিয়ার শাহাদাতবার্ষিকীতে যেসব কর্মসূচি নিল বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী শনিবার কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পর্যবেক্ষণে প্রধানমন্ত্রী হাম ও উপসর্গে আরো ১০ শিশুর মৃত্যু আদ-দ্বীন হাসপাতালে নবজাতকের মৃত্যু: ক্ষতিপূরণ ও বিচার চেয়ে উকিল নোটিস আদ্-দ্বীন হাসপাতালের ওয়ার্ডে ভেন্টিলেশনে ত্রুটি পেয়েছে তদন্ত কমিটি ফরিদপুরে হামের প্রাদুর্ভাব বেড়েই চলেছে, আরও ২ শিশুর মৃত্যু

এক নজরে বিশ্ব সংবাদ: ২৮ মে ২০২৬

  • Update Time : শুক্রবার, ২৯ মে, ২০২৬
  • ৭ Time View

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে দ্য পদ্মা২৪.কম এর পাঠকদের জন্য-

হজ পালন করে যা বললেন লন্ডনের মেয়র

লন্ডনের মেয়র ও ব্রিটেনের অন্যতম প্রভাবশালী মুসলিম রাজনীতিবিদ সাদিক খান পবিত্র মক্কা থেকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন। এ বছর হজ পালন শেষে তিনি নিজের অভিজ্ঞতার কথাও তুলে ধরেন।

চাকরি মিলছে না যুক্তরাজ্যে, হতাশ তরুণরা

যুক্তরাজ্যে কর্মসংস্থান ও শিক্ষার বাইরে থাকা তরুণদের সংখ্যা দ্রুত বাড়ছে। এ পরিস্থিতি অব্যাহত থাকলে দেশটি একটি হারানো প্রজন্মের মুখোমুখি হতে পারে বলে সতর্ক করেছে একটি পর্যালোচনাকারী দল।

যুক্তরাষ্ট্র ও ইরানকে যুদ্ধ এড়ানোর আহ্বান রাশিয়ার

যুক্তরাষ্ট্র ও ইরানকে আবারও সামরিক সংঘাতে না জড়িয়ে আলোচনার পথ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে রাশিয়া।

আইটি চাকরি ছেড়ে কৃষি উদ্যোক্তা, মারা গেলেন বজ্রপাতে

ভারতের কর্ণাটকে বজ্রপাতে এক কৃষি উদ্যোক্তার মৃত্যু হয়েছে। মৃত রোশান বালাকৃষ্ণার বয়স ছিল ৪৩ বছর। তিনি কৃষিকাজের পরিকল্পনা নিয়ে পরিবারের সঙ্গে একটি জমি পরিদর্শনে গিয়ে এ দুর্ঘটনার শিকার হন। মাইসুরু জেলায় এ ঘটনা ঘটে।

কানাডায় শিক্ষার্থীকে ছুরিকাঘাতে হত্যা

কানাডার নায়াগ্রা অঞ্চলে ছুরিকাঘাতে এক ভারতীয় শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গুজরাটের আনন্দ জেলায়। নিহত শিক্ষার্থীর নাম বিদি কালপেশভাই মেঘা। তার বয়স ছিল ২২ বছর।

বাংলাদেশের মতো ভারতেও মিলল ‘ভিআইপি’ ছাগল, দাম ৮ লাখ

বছর দুয়েক আগে কোরবানির ঈদে বাংলাদেশে ১৫ লাখ টাকার একটি ছাগল দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করেছিল। ঠিক তেমনই এক ‘ভিআইপি’ ছাগল এবার শোরগোল ফেলেছে ভারতের ইন্দোরে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এই ছাগলটির নাম রাখা হয়েছে ‘সুলতান’। শুধু নামেই নয়, তার খাওয়া-দাওয়া আর যত্নআত্তিতেও রয়েছে রাজকীয় ভাব।

ফ্রান্সের পারমাণবিক ছাতার নিচে আসতে চায় নরওয়ে

ইউরোপের নিরাপত্তা নিয়ে বাড়তে থাকা উদ্বেগের মধ্যে ফ্রান্সের ‘পারমাণবিক ছাতার’ আওতায় আসতে আলোচনা শুরু করতে যাচ্ছে নরওয়ে। প্যারিসে বৈঠকের পর এ ঘোষণা দেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস ঘার স্টোরে।

বিশ্বের প্রতি ১৩ দেশের একটিতে হামলার হুমকি দিয়ে ফেলেছেন ট্রাম্প

নির্বাচনি প্রচারণায় ডোনাল্ড ট্রাম্প নিজেকে যুদ্ধবিরোধী হিসেবে তুলে ধরে বিরোধীদের ‘যুদ্ধবাজ’ বলে আখ্যা দিয়েছিলেন। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট হিসেবে তার কর্মকাণ্ড সম্পূর্ণ উল্টো। একের পর এক দেশকে সামরিক হামলার হুমকি দিয়ে এবং বাস্তবে আক্রমণ চালিয়ে এক বিস্ময়কর তালিকা তৈরি করেছেন তিনি।

ওমানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালি নিয়ে উত্তেজনার মধ্যে মিত্র দেশ ওমানকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন। তিনি বলেছেন, ওমান সহযোগিতা না করলে যুক্তরাষ্ট্র তাদের উড়িয়ে দিতে পারে।

যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলা: বিশ্ববাজারে বাড়লো তেলের দাম

তেহরানে মার্কিন হামলার জেরে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ায় বিশ্ববাজারে তেলের দাম আবারও ঊর্ধ্বমুখী হয়েছে। বৃহস্পতিবার (২৮ মে) ব্রেন্ট ক্রুডের দাম ২ শতাংশের বেশি বেড়ে ব্যারেলপ্রতি প্রায় ৯৭ ডলারে পৌঁছায়। একই সঙ্গে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দামও বেড়ে ৯১ ডলারের কাছাকাছি উঠে যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews