1. admin@thedailypadma.com : admin :
লেবাননে আবারও হামলা ইসরায়েলি বাহিনীর - দ্য ডেইলি পদ্মা
শনিবার, ০৬ জুন ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন

লেবাননে আবারও হামলা ইসরায়েলি বাহিনীর

  • Update Time : শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ৯ Time View
ছবি: হিউম্যান রাইট ওয়াচ

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলায় অন্তত একজন নিহত এবং আরও দুজন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা-এনএনএ। বৃহস্পতিবার গভীর রাতে দক্ষিণ লেবাননের দোউয়ের শহরের একটি ভবনে ইসরায়েলি বিমান হামলা চালানো হয়। হামলায় এ হতাহতের ঘটনা ঘটে।

এনএনএ জানিয়েছে, হামলাটি আচমকা সংঘটিত হয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সংঘাতের অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে হামলার শিকার এলাকাটি।

অন্যদিকে শুক্রবার ভোরে পৃথক আরেকটি ঘটনায় একটি ইসরায়েলি ড্রোন হাব্বুশ সড়কে চলন্ত একটি মোটরসাইকেলকে লক্ষ্য করে হামলা চালায়। এতে একজন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

সাম্প্রতি দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান ও ড্রোন হামলার সংখ্যা বৃদ্ধি পেয়েছে। সীমান্ত এলাকায় উত্তেজনা অব্যাহত থাকায় বেসামরিক জনগণের নিরাপত্তা নিয়ে উদ্বেগও বাড়ছে। পাশাপাশি বাড়ছে উদ্বাস্তুর সংখ্যা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews