
বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে দ্য পদ্মা২৪.কম এর পাঠকদের জন্য-
ফুটবল বিশ্বকাপ ঘিরে যুক্তরাষ্ট্রে যৌনকর্মীদের ‘চাহিদা’ তুঙ্গে
ফুটবল বিশ্বকাপ – ২০২৬ ঘিরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ও নিউ জার্সি শহরে যৌনকর্মীদের তৎপরতা বাড়ার আভাস মিলছে। বিশ্বকাপের ম্যাচ দেখতে লাখো দর্শকের আগমন সামনে রেখে অনেক যৌনকর্মী ও এসকর্ট কর্মী আগাম বুকিং পাচ্ছেন বলে দাবি করেছেন। একই সঙ্গে মানবপাচার ও যৌন শোষণের ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
কানাডায় পাবলিক প্লেসে ভারতীয়দের নাচ, নেট দুনিয়ায় সমালোচনার ঝড়
কানাডার বৃহত্তম শহর টরন্টোতে অনুষ্ঠিত একটি ভারতীয় সাংস্কৃতিক উৎসবের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর অভিবাসন, বহুসংস্কৃতিবাদ ও জাতিগত পরিচয় নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। শত শত মানুষের নাচ, গান, খাবারের স্টল এবং সাংস্কৃতিক পরিবেশনার সেই ভিডিও একদিকে যেমন প্রবাসী ভারতীয়দের সাংস্কৃতিক উচ্ছ্বাসের প্রতীক হিসেবে দেখা হচ্ছে, অন্যদিকে তা পশ্চিমা দেশগুলোতে অভিবাসনের প্রভাব নিয়ে উদ্বিগ্নদের মধ্যে তীব্র প্রতিক্রিয়াও সৃষ্টি করেছে।
বিদ্যুতের দাম সবচেয়ে কম যেসব দেশে, এত সস্তা হওয়ার কারণ কী?
গ্লোবাল পেট্রোল প্রাইসেসের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৬ সালে বিশ্বের সবচেয়ে সস্তা বিদ্যুতের দেশ ইরান। তালিকার শীর্ষ দশে রয়েছে আফ্রিকা, মধ্যপ্রাচ্য, মধ্য এশিয়া ও লাতিন আমেরিকার বেশ কয়েকটি দেশ।
অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ভারত: রণধীর জয়সওয়াল
ভারতে অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশিসহ সব বিদেশি নাগরিকের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে বাংলাদেশের সঙ্গে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, ভারত তা আরও শক্তিশালী করে এগিয়ে নিতে চায়।
বেরিং প্রণালির নিচ দিয়ে ‘পুতিন-ট্রাম্প টানেল’ নির্মাণে চুক্তি সই আজ
বেরিং প্রণালির নিচ দিয়ে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যকার টানেল নির্মাণ প্রকল্পের নকশা প্রণয়নের কাজ অব্যাহত রাখতে একটি চুক্তি স্বাক্ষরিত হবে। আজ শুক্রবার (৫ জুন) এই চুক্তিটি স্বাক্ষর হবার কথা রয়েছে। সেন্ট পিটার্সবার্গ আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামে বক্তব্য দিতে গিয়ে এ তথ্য জানিয়েছেন রুশ প্রেসিডেন্টের বিশেষ দূত কিরিল দিমিত্রয়েভ।
পরিদর্শনের সুযোগ দিলেও ইউরেনিয়ামের তথ্য গোপন করছে ইরান: আইএইএ
চলতি সপ্তাহে জাতিসংঘের পারমাণবিক তদারকি সংস্থা আইএইএ-এর পরিদর্শকদের বুশেহর পারমাণবি বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনের অনুমতি দিয়েছে ইরান। তবে, সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুতের অবস্থান ও বর্তমান অবস্থা যাচাইয়ের বিষয়ে পরিদর্শকদের দাবি এড়িয়ে যাচ্ছে মোজতবা খামেনির ইসলামিক প্রজাতন্ত্র।
মহামারি মোকাবিলায় ‘গেম চেঞ্জার’ হতে যাচ্ছে এআই দিয়ে তৈরি ভ্যাকসিন?
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে এমন এক নতুন ধরনের ভ্যাকসিন তৈরি করেছেন বিজ্ঞানীরা, যা বিস্তৃত পরিসরের ভাইরাসের বিরুদ্ধে সুরক্ষা দিতে পারে এবং ভবিষ্যৎ মহামারি প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে আশা করা হচ্ছে। গবেষকদের লক্ষ্য ছিল এমন একটি ভ্যাকসিন তৈরি করা, যা করোনাভাইরাস পরিবারের সব ধরনের ভাইরাসের বিরুদ্ধে কার্যকর হবে।
এআইয়ের ওপর নিয়ন্ত্রণ হারাতে পারে মানুষ, সতর্ক করলো অ্যানথ্রপিক
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে দীর্ঘদিন ধরেই নানা আশঙ্কা ও বিতর্ক রয়েছে। তবে এবার সেই বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে এআই প্রতিষ্ঠান অ্যানথ্রপিক। ‘ক্লড’ নামের জনপ্রিয় এআই মডেলের নির্মাতা প্রতিষ্ঠানটি সতর্ক করে বলেছে, ভবিষ্যতে এমন সময় আসতে পারে যখন এআই নিজেই নিজেকে উন্নত করবে ও আরও শক্তিশালী উত্তরসূরি এআই তৈরি করবে। এমন পরিস্থিতি তৈরি হলে মানুষ এআই ব্যবস্থার ওপর নিয়ন্ত্রণ হারানোর ঝুঁকিতে পড়তে পারে।
অনিরাপদ খাদ্যে বছরে ১৫ লাখ প্রাণহানি, অসুস্থ ৮৬ কোটি
অনিরাপদ খাদ্যের কারণে বিশ্বজুড়ে প্রতি বছর আনুমানিক ৮৬ কোটি ৬০ লাখ মানুষ অসুস্থ হন এবং ১৫ লাখ মানুষের মৃত্যু হয়। ছোট শিশুদের ওপর ভেজাল খাদ্যের প্রভাব তুলনামূলকভাবে অনেক বেশি। বৃহস্পতিবার (৪ জুন) বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এ তথ্য জানিয়েছে।
Leave a Reply