1. admin@thedailypadma.com : admin :
এক নজরে বিশ্ব সংবাদ: ১১ জুন ২০২৬ - দ্য ডেইলি পদ্মা
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনাম
ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ বিমান হামলা, নিহত ৯ পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ডাচদের বিপক্ষে পয়েন্ট তুলে নেয় জাপান ১২ বছর বাদে আবারও ‘সেভেন আপ’ কাণ্ড জার্মানির এক নজরে বিশ্ব সংবাদ: ১৪ জুন ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ১৫ জুন ২০২৬ ফরিদপুরে অসংক্রামক রোগ প্রতিরোধে ‘পিকান’ প্রকল্পের প্রাথমিক ফলাফল উপস্থাপন ও মতবিনিময় কর্মশালা অনুষ্ঠিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পর্ষদ বাতিল করল বাংলাদেশ ব্যাংক বেনজীর আহমেদকে অতি দ্রুতই দেশে ফেরত আনা হবে সংসদে জানাল স্বরাষ্ট্রমন্ত্রী ফরিদপুরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরীক্ষার ফি দিতে হবে

এক নজরে বিশ্ব সংবাদ: ১১ জুন ২০২৬

  • Update Time : শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ১৬ Time View

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে দ্য পদ্মা২৪.কম এর পাঠকদের জন্য-

কংগ্রেসে ‘ফিরছেন না’ মমতা

দিল্লিতে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে মমতা ব্যানার্জীর দীর্ঘ বৈঠকের পর জল্পনা তৈরি হয়েছিল, তৃণমূল কংগ্রেসকে কংগ্রেসের সঙ্গে মিশিয়ে আবারও পুরোনো দলে ফিরছেন তিনি। রাহুল গান্ধীর সঙ্গে অভিষেক ব্যানার্জীর বৈঠকে সেই জল্পনা আরও তীব্র হয়। তবে বৃহস্পতিবার (১১ জুন) কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি ভেনুগোপাল জানিয়েছেন, এমন কোনো আলোচনাই হয়নি।

আজ রাতে ইরানে বড় হামলা করা হবে: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র আজ রাতে ইরানের বিরুদ্ধে ‘খুব কঠোর’ পদক্ষেপ নেবো। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন।

ভারতীয় নাবিক থাকা আরও একটি জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা

ওমানের শিনাস বন্দরের অদূরে ভারতীয় নাবিকবাহী আরও একটি বাণিজ্যিক জাহাজে ‘হামলার’ ঘটনা ঘটেছে। ওমানে অবস্থিত ভারতীয় দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) এক পোস্টে এই তথ্য নিশ্চিত করেছে। দূতাবাস জানিয়েছে, তারা পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে এবং বিস্তারিত জানতে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে নিবিড়ভাবে যোগাযোগ রক্ষা করছে।

আমি মূল্যস্ফীতি ভালোবাসি: পণ্যের দাম বাড়া নিয়ে ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মূল্যস্ফীতির ঊর্ধ্বগতির তথ্যকে হালকাভাবে দেখিয়ে বলেছেন, তিনি মূল্যস্ফীতি ভালোবাসেন। একই সঙ্গে তিনি আবারও দাবি করেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধ শেষ হলেই পণ্যের দাম দ্রুত কমে আসবে।

সেক্স পার্টির ফাঁদ পেতে ব্যাংকের অর্থ আত্মসাৎ, ভারতীয় গ্রেফতার

ইনস্যুরেন্স পলিসির নথিপত্র জালিয়াতি করে ব্যাংক থেকে প্রায় ১০০ মিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ হাজার ২০০ কোটি টাকা) আত্মসাতের অভিযোগে যুক্তরাষ্ট্রে এক ভারতীয় অর্থলগ্নিকারীকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্ত ওই ব্যবসায়ীর নাম মহেন্দর মাখিজানি (৪৪)। গ্রিন কার্ডধারী এই ভারতীয় নাগরিককে গত বুধবার (১০ জুন) সাউদার্ন ক্যালিফোর্নিয়ার নিউপোর্ট বিচে অবস্থিত তার বিলাসবহুল প্রাসাদ থেকে গ্রেফতার করে মার্কিন পুলিশ।

পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে বিক্ষোভ-সংঘর্ষ, কারণ কী?

পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১১ জন বেসামরিক নাগরিক এবং চারজন নিরাপত্তা কর্মকর্তা রয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।

ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপে ইইউকে প্রস্তুত থাকতে হবে

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বলেছেন, মধ্যপ্রাচ্যের সংকটের অবসান না ঘটলে ইউরোপীয় ইউনিয়নকে ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের জন্য প্রস্তুত থাকতে হবে।

ফিনল্যান্ডে লুকানো গুপ্তধন, খুঁজে পেলেই ২৮ লাখ টাকার সোনার বার আপনার

সান্তা ক্লজের আবাসভূমি ও নার্নিয়ার জাদুকরী বিশ্বের মতো প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত ফিনল্যান্ডের (Finland) ল্যাপল্যান্ড এবার পর্যটকদের জন্য ভিন্নধর্মী এক আয়োজন নিয়ে এসেছে। রেইনডিয়ার ভ্রমণের বদলে পর্যটকদের আমন্ত্রণ জানানো হচ্ছে গ্রীষ্মজুড়ে চলা এক গুপ্তধন অনুসন্ধানের (treasure hunt) অভিযানে।

বিশ্বকাপ কি ‘ফিক্সড’, কেন মাত্র ৮ দেশই বারবার ট্রফি জেতে?

১৯৩০ সাল থেকে শুরু করে এ পর্যন্ত ফুটবলের ২২টি বিশ্বকাপে ৮০টিরও বেশি দেশ অংশ নিয়েছে। অথচ সোনালি ট্রফি উঁচিয়ে ধরার সৌভাগ্য হয়েছে মাত্র আটটি দেশের। কিন্তু কেন? কী সেই ‘গোপন সূত্র’, যার জন্য ঘুরেফিরে এই আট দেশই বিশ্বকাপ (FIFA World Cup) জেতে? কেন হাতেগোনা কয়েকটি দেশ বছরের পর বছর ফুটবলে রাজত্ব করে যাচ্ছে?

বিদেশিদের আর্থিক সহায়তা দেয় যুক্তরাষ্ট্রের যেসব বিশ্ববিদ্যালয়

যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা গ্রহণ অনেক শিক্ষার্থীর দীর্ঘদিনের স্বপ্ন। তবে টিউশন ফি, আবাসন, বইপত্র ও যাতায়াত খরচের কারণে এ স্বপ্ন অনেক সময় নাগালের বাইরে মনে হয়। কিন্তু যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি শীর্ষ বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য উল্লেখযোগ্য আর্থিক সহায়তা প্রদান করে থাকে, যা দেশটিতে পড়াশোনাকে আরও সহজলভ্য ও সাশ্রয়ী করে তুলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews