1. admin@thedailypadma.com : admin :
বিশ্বকাপের তৃতীয় ও শেষ পর্বের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্রে - দ্য ডেইলি পদ্মা
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
শিরোনাম
মরক্কো ম্যাচের আগে ব্রাজিল শিবিরে বড় দুঃসংবাদ আদ্-দ্বীন থেকে রেফার্ড রোগীদের তাৎক্ষণিক ও যথাযথ চিকিৎসা দিতে ৬ হাসপাতালকে নির্দেশ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা নিজেদের প্রথম ম্যাচে বড় ব্যবধানে জিতেছে যুক্তরাষ্ট্র বিশ্বকাপের তৃতীয় ও শেষ পর্বের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো কোনো ম্যাচে ‘অপরাজিত’ স্বাদ পেয়েছে কানাডা জমকালো উৎসব, আলো আর বিশ্বমানের তারকাদের সুরের মূর্ছনায় সম্পন্ন হলো কানাডা পর্বের রাজকীয় উদ্বোধন এক নজরে বিশ্ব সংবাদ: ১২ জুন ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ১৩ জুন ২০২৬ ফেসবুক ও মেসেঞ্জারের হঠাৎ বিশ্ব জুড়ে সার্ভার ডাউন

বিশ্বকাপের তৃতীয় ও শেষ পর্বের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্রে

  • Update Time : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ৩ Time View

মেক্সিকো-কানাডার পর এবারের বিশ্বকাপের তৃতীয় ও শেষ পর্বের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্রে। শনিবার (১৩ জুন) বাংলাদেশ সময় ভোর ৬টায় লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামে পর্দা ওঠে এবারের বিশ্বকাপের মার্কিন অধ্যায়ের।

এদিন সকাল ৭টায় নিজেদের প্রথম ম্যাচে প্যারাগুয়েকে আতিথ্য দেবে যুক্তরাষ্ট্র। বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের উত্তর-দক্ষিণের দুই সহ-আয়োজক মেক্সিকো-কানাডা খেলে ফেলেছে তাদের প্রথম ম্যাচ। মেক্সিকো জিতেছে, ড্র করেছে কানাডা। আয়োজক দেশ হিসেবে তাই দুর্দান্ত এক শুরুর অপেক্ষায় যুক্তরাষ্ট্রও।

সোফি স্টেডিয়ামের এই অনুষ্ঠানে পারফর্ম করবেন মার্কিন পপ তারকা কেটি পেরি, দক্ষিণ কোরিয়ান গার্ল ব্যান্ড ব্ল্যাকপিংকের সদস্য লিসা, র‌্যাপ তারকা ফিউচার, ব্রাজিলিয়ান গায়িকা আনিট্টা, নাইজেরিয়ান শিল্পী রেমা এবং আফ্রিকার জনপ্রিয় তারকা টাইলা।

উল্লেখ্য, ফুটবল বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো তিনটি আয়োজক দেশের আলাদা উদ্বোধনী অনুষ্ঠান বিশ্বব্যাপী ফুটবলপ্রেমীদের জন্য নতুন অভিজ্ঞতা নিয়ে এসেছে। আয়োজকদের আশা, এই আয়োজন শুধু খেলাকেই নয়, বরং সংশ্লিষ্ট দেশগুলোর সংস্কৃতি, ঐতিহ্য ও সৃজনশীলতাকেও আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরবে। বড় পরিসরে ৩টি উদ্বোধনী অনুষ্ঠান শেষে এবার শুধু ৪৮ দলের মেগা ইভেন্টে চোখ দর্শকদের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews