
আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরই মাঠে দেখা মিলবে ব্রাজিলের ফুটবলের জাদু। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মরক্কো বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। সেই ম্যাচের আগেই বড় দুঃসংবাদ পেয়েছে সেলেসাওরা। খবর ইএসপিএনের।
বহুল প্রতীক্ষিত এই ম্যাচে নিজেদের তারকা খেলোয়াড় নেইমার জুনিয়রকে পাচ্ছে না ব্রাজিল। ইনজুরির কারণে প্রথম ম্যাচ মিস করবেন নেইমার। এছাড়া শেষ মুহূর্তে ওয়েসলির জায়গায় ডাক পেয়েছেন এডারসন।
মরক্কোর কোচ মোহামেদ ওহাবিও খুব একটা স্বস্তিতে নেই। ইনজুরির কারণে সেন্টার-ব্যাক নায়েফ আগুয়ের্দ এবং স্টার ফরোয়ার্ড আবদে এজ্জালজৌলি টুর্নামেন্ট থেকে বাদ পড়েছেন। দলের মধ্যে আরও কয়েকজন ইনজুরিতে পড়েছে।
ব্রাজিলের সম্ভাব্য একাদশ:
আলিসন, ওয়েসলি, গ্যাব্রিয়েল, মারকুইনহোস, অ্যালেক্স সান্দ্রো, গুইমারায়েস, ক্যাসেমিরো, লুইজ হেনরিক, রাফহিনহা, ভিনিসিয়ুস জুনিয়র, কুনহা।
মরক্কোর সম্ভাব্য একাদশ:
বৌনৌ, হাকিমি, দিওপ, রিয়াদ, মাজরাওই, বৌয়াদ্দি, ওনাহি, দিয়াজ, এল খান্নোস, এজ্জালজৌলি, সাইবারি।
Leave a Reply