1. admin@thedailypadma.com : admin :
ফরিদপুরে অসংক্রামক রোগ প্রতিরোধে ‘পিকান’ প্রকল্পের প্রাথমিক ফলাফল উপস্থাপন ও মতবিনিময় কর্মশালা অনুষ্ঠিত - দ্য ডেইলি পদ্মা
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন

ফরিদপুরে অসংক্রামক রোগ প্রতিরোধে ‘পিকান’ প্রকল্পের প্রাথমিক ফলাফল উপস্থাপন ও মতবিনিময় কর্মশালা অনুষ্ঠিত

  • Update Time : সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ৬০ Time View

মাহবুব পিয়াল, ফরিদপুর: ফরিদপুরে অসংক্রামক রোগ (NCD) প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘পিকান (PECAN)’ প্রকল্পের প্রাথমিক ফলাফল উপস্থাপন ও মতবিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৪ জুন) সকালে ফরিদপুর ডায়াবেটিক অ্যাসোসিয়েশন মেডিকেল কলেজের হলরুমে এ কর্মশালার আয়োজন করা হয়।‘PECAN (Participatory Engagement for City Communities Against NCD Risk in Bangladesh and Nepal)’ প্রকল্পের আওতায় আয়োজিত এ কর্মশালায় অসংক্রামক রোগের ঝুঁকি, প্রতিরোধমূলক ব্যবস্থা এবং নগর সম্প্রদায়ের অংশগ্রহণের মাধ্যমে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক তুলে ধরা হয়। পাশাপাশি প্রকল্পের প্রাথমিক ফলাফল উপস্থাপন করে অংশগ্রহণকারীদের মতামত গ্রহণ করা হয়।

ফরিদপুর ডায়াবেটিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুস সামাদ -এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম।  এ সময় ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান, সেন্টার ফর নন কমিউনিকেবল ডিজিস ইনস্টিটিউট ফর গ্লোবাল হেলথ ইউনিভার্সিটি কলেজ লন্ডন ইউ কে -এর পরিচালক প্রফেসর ড. এডওয়ার্ড ফট্রেল, প্রকল্পের কোঅর্ডিনেটর সরকার আশরাফ উদ্দিন আহমেদ, গবেষক ডক্টর জোয়ানা মরিসন, বাডাস-সেন্টার ফর হেলথ রিসার্চ এন্ড ইমপ্লিমেন্টশন -এর পরিচালক ড. আব্দুল কুদ্দছ সহ ফরিদপুরের সরকারি, বেসরকারি, সামাজিক, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ প্রকল্পের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা অসংক্রামক রোগ প্রতিরোধে জনসম্পৃক্ততা বৃদ্ধি, স্বাস্থ্যকর জীবনযাপন নিশ্চিতকরণ এবং স্থানীয় পর্যায়ে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। বক্তারা বলেন, হৃদরোগ, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপসহ বিভিন্ন অসংক্রামক রোগ বর্তমানে জনস্বাস্থ্যের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এ ধরনের গবেষণা ও জনসচেতনতামূলক কার্যক্রম রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং নীতিনির্ধারণে সহায়ক তথ্য প্রদান করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews