1. admin@thedailypadma.com : admin :
ফরিদপুরে সাংস্কৃতিক সংঘের আড্ডা অনুষ্ঠিত - দ্য ডেইলি পদ্মা
বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন

ফরিদপুরে সাংস্কৃতিক সংঘের আড্ডা অনুষ্ঠিত

  • Update Time : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ৯ Time View

মাহবুব পিয়াল, ফরিদপুর: ফরিদপুরে সাংস্কৃতিক সংঘের ‘মাসিক আড্ডা’আয়োজনে এক প্রাণবন্ত সাংস্কৃতিক ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) বিকেলে শহরের কমলাপুর ময়েজউদ্দিন সরকারি গণ গ্রন্থাগারে এ মাসিক আড্ডা অনুষ্ঠিত হয়।
ময়েজউদ্দিন সরকারি গণ গ্রন্থাগারের সিনিয়র লাইব্রেরিয়ান জান্নাতুল ফেরদৌস -এর সভাপতিত্বে এবং বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমান লাইব্রেরী ফরিদপুর ইউনিট ইনচার্জ মোঃ আসাদুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে রাইট ট্যাক স্কুলের প্রধান শিক্ষক মৃধা রেজাউল করিম, ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়াল, সফিস্টিকেটেড কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক এহসানুল করিম শাহিন সহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি দেশব্যাপী গ্রামমান লাইব্রেরি (৩য় সংশোধিত) প্রকল্প-ফরিদপুর ইউনিটের এর আওতায় অনুষ্ঠিত হয়। আড্ডায় ভ্রাম্যমান লাইব্রেরির পাঠক, স্বেচ্ছাসেবক, শুভাকাঙ্ক্ষীরা অংশ নেয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের নিয়ে গান, কবিতা আবৃত্তি ও গ্রন্থ নিয়ে আলোচনা ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
পরে অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার হিসেবে মহা মুল্যবান বই বিতরন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews