1. admin@thedailypadma.com : admin :
ভিনির জোড়া গোলে স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে দিল সেলেসাওরা, নকআউটে গ্রুপ চ্যাম্পিয়ন - দ্য ডেইলি পদ্মা
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা ভিনির জোড়া গোলে স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে দিল সেলেসাওরা, নকআউটে গ্রুপ চ্যাম্পিয়ন ‘সি’ গ্রুপের রানার্সআপ হয়ে নকআউটও নিশ্চিত করেছে মরক্কো কাতারের বিপরীতে আজকের জয়ে বিশ্বকাপ ভাগ্যে টিকে রইল বসনিয়ার দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ সাড়ে ৪ বছরের মধ্যে সর্বোচ্চ বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা ফরিদপুরে মোল্লার খিচুড়ি’র প্রথম বর্ষপূর্তি উদযাপন ফরিদপুরে একেকে-র উদ্যোগে চাকরি মেলা অনুষ্ঠিত, শতাধিক তরুণ-তরুণীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে আর কোনো সামরিক পদক্ষেপ নেওয়া যাবে না, সিনেটে প্রস্তাব পাস দেশের বাজারে সোনার গহনার দাম ভরিতে কমলো ৫৪৮২ টাকা

ভিনির জোড়া গোলে স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে দিল সেলেসাওরা, নকআউটে গ্রুপ চ্যাম্পিয়ন

  • Update Time : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ৪ Time View
রিয়াল মাদ্রিদের হয়ে আলো ছড়ালেও পারছিলেন না ব্রাজিলের জার্সিতে। তাই ভিনিসিয়ুস জুনিয়রের নামের পাশে জুটে অপবাদ—যতটা না রিয়ালের তার থেকে বহুদূরে ব্রাজিলের।

সেই কালিমা লিপ্ত ভিনিতেই এবার বিশ্বকাপে উড়ছে ব্রাজিল। তিনি হাসলেই হাসছে ব্রাজিলও। মায়ামি স্টেডিয়ামেও আজ তাই হলো। তার জোড়া গোলে প্রতিপক্ষ স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে দিল সেলেসাওরা।

পাঁচবারের বিশ্বকাপ জয়ীদের হয়ে অন্য গোলটি করেন ম্যাথিউস কুনহা। এ জয়ে ‘সি’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল।বিশ্বকাপে কতটা দুর্দান্ত ছন্দে আছেন ভিনি তা একটা পরিসংখ্যান দিলে স্পষ্ট হবে। তিন ম্যাচে ৪ গোল করেছেন তিনি।

টানা ৩ ম্যাচে গোল পাওয়া ভিনিই আবার সেলেসাওদের হয়ে আগের ৪৯ ম্যাচে করেছেন মাত্র ৯ গোল।দুর্দান্ত ছন্দে থাকা ভিনি তাই কি করে প্রথম গোলের এমন সুবর্ণ সুযোগটা মিস করতে পারেন তিনি। যখন মুখের সামনে খাবার এসে পড়ে। সুযোগটাও হাতছাড়া করলেন না তিনি। ম্যাচের ৭ মিনিটে ডি বক্সে বল পেয়ে সহজেই স্কটল্যান্ডের গোলরক্ষককে পরাস্ত করলেন রিয়াল মাদ্রিদ স্ট্রাইকার।

অ্যাঙ্গাস গানের অবশ্য কিছু করারই ছিল না।করবেন কি করে? সতীর্থ স্কট ম্যাককেনা যে শিশুতোষ ভুল করে বসেন। বল ক্লিয়ার করতে গিয়ে ব্রাজিলের ফরোয়ার্ড রায়ানের পায়ে মারেন। সেই বল ডি বক্সে আনমার্কড থাকা ভিনিসিয়ুস পান। তাতে সহজেই গোলরক্ষক অ্যাঙ্গাসকে পরাস্ত করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। এতে করে এবারের বিশ্বকাপে টানা তৃতীয় ম্যাচে গোল করলেন ভিনি।

২২ মিনিট আরেকটি গোল করেছিলেন ভিনি। গোল করার পর কর্নারের ফ্ল্যাগ হাতে সাম্বা ড্যান্সে মাতলেন তিনি। কিন্তু নাচ শেষ করতেই শুনতে পেলেন বাতিল হতে পারে তার দ্বিতীয় গোলটি। ভিএআরে দেখার পর রেফারিও তাই করলেন। মনিটরে দেখে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের দ্বিতীয় গোলটি করলেন বাতিল। তাতে আনন্দটা মাটি হয়ে যায় তার। বল পাওয়ার আগে ভিনির পা সামনে থাকলে জ্যাক হেনড্রি ভারসাম্য হারালে সেই সুযোগ কাজে লাগান তিনি। কিন্তু ভিএআরে সেটাকেই ফাউল ধরে। এ নিয়ে তাই বিতর্ক থেকেই গেল।

বিরতিতে যাওয়ার আগে লিড বাড়ানোর সুযোগ পেয়েছিল ব্রাজিল। ভিনির পাস থেকে বলকে জালের পথ দেখানোর চেষ্টা করেছিলেন ম্যাথিউস কুনহা। তার শট প্রতিপক্ষের ডিফেন্ডারের পায়ে লেগে জালে যাওয়ার আগে গোলরক্ষকের পায়ে লেগে বাইরে যায়।

যোগ করা সময়ে অবশ্য ঠিকই ২-০ লিড নিয়েছে। এবারের গোলের নায়কও ভিনি। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে সতীর্থ ব্রুনো গুইমারেসের ক্রসে শুধু ফাঁকা জালে হেড নিতে হয়েছে ২৫ বছর বয়সী ফরোয়ার্ডকে।

অন্যদিকে যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে অবিশ্বাস্য মিস করে বসেন রায়ান। গোলরক্ষককে একা পেয়েও বল জালে জড়াতে পারেননি এই ফরোয়ার্ড।

বিরতি শেষে ব্যবধান কমানোর সুযোগ পেয়েছিল স্কটল্যান্ড। তবে ৪৮ মিনিটে নেওয়া স্কট ম্যাকটমিনির হেড সরাসরি গোলরক্ষক অ্যালিসন বেকারের হাতে যায়।

অন্যদিকে ৫১ মিনিটে হ্যাটট্রিকের দারুণ সুযোগ পেয়েছিলেন ভিনি। তবে বলটা ঠিক মতো প্লেসমেন্ট করতে না পারায় পা দিয়ে সেভ দেন গোলরক্ষক অ্যাঙ্গাস। ৬০ মিনিটে অবশ্য তাকে ঠিকই পরাস্ত করলেন কুনহা। ব্রাজিলের তৃতীয় গোল করার পর তার ট্রেডমার্ক ড্যান্স দিলেন তিনি। সার্ফিংয়ের মতো করে।

৬৪ মিনিটে আরেকবার হতাশ হলেন ম্যাকটমিনি। এবার দারুণ এক হেড নিয়েছিলেন তিনি। কিন্তু গোললাইন অতিক্রম করার আগে ডান দিকে ঝাঁপিয়ে অবিশ্বাস্য সেভ দিলেন বেকার।

অন্যদিকে ৭৬ মিনিটে নেইমারের মাঠে নামার অপেক্ষা ফুরাল। ২০২৩ সালের অক্টোবরের পর আজ প্রথমবার ব্রাজিলের জার্সিতে মাঠে নামলেন সুপারস্টার। সান্তোস ফরোয়ার্ড মাঠে নামতেই উল্লাসে ফেটে পড়ে পুরো মায়ামি স্টেডিয়াম।

৭৮ মিনিটে ব্রাজিলের হয়ে প্রথম হ্যাটট্রিক করার আরেকটি সুযোগ পেয়েছিলেন ভিনি। কিন্তু তার শটে বাধা হয়ে দাঁড়ান গোলরক্ষক অ্যাঙ্গাস। আবার ৮১ মিনিটে জটলার মধ্যে থেকে পাটা ঠিক মতো লাগালেও পেতে পারতেন হ্যাটট্রিকটি।

বিপরীতে শেষ মুহূর্তে ব্যবধান কমানোর সুযোগ পেয়েছিল স্কটল্যান্ড। কিন্তু বেকার দেওয়াল টপকাতে পারেনি তারা। এতে ৩-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল।

আজকের জয়ে ৭ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপে চ্যাম্পিয়ন ব্রাজিল। সমান পয়েন্ট মরক্কোর হলেও তার গোল ব্যবধানে পিছিয়ে থাকায় রানার্সআপ হয়েছে। বিপরীতে স্কটল্যান্ডের পয়েন্ট ৩। অন্যদিকে কোনো পয়েন্টই পায়নি হাইতি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews