1. admin@thedailypadma.com : admin :
টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে মিশর - দ্য ডেইলি পদ্মা
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন

টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে মিশর

  • Update Time : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ২৮ Time View

বিশ্বকাপের রাউন্ড অব ৩২’র ম্যাচে টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে মিশর। নির্ধারিত ৯০ মিনিট ১–১ সমতায় শেষ হলে, ফল নির্ধারণে ম্যাচ গড়ায় অতিরিক্ত ৩০ মিনিটে। সেখানেও সমতায় শেষ করে দু’দল।

শুক্রবার (৩ জুলাই) দিবাগত রাত ১২টায় টেক্সাসের ডালাস স্টেডিয়ামে মুখোমুখি হয় দু’দল। ম্যাচের শুরুতেই এগিয়ে যায় মিশর। ম্যাচের ১৩ মিনিটের মাথায় ডেডলক ভাঙেন ইমান।

এসময় ফ্রি-কিক থেকে দারুণ এক পরিকল্পিত আক্রমণ সাজায় মিশর। মোহাম্মদ সালাহ সরাসরি শট না নিয়ে ছোট পাস দেন ইমান আশুরকে। আশুরের প্রথম শটটি প্রতিপক্ষের ডিফেন্ডারের গায়ে লেগে ফিরে আসে। তবে সেটি বিপদমুক্ত করতে পারেনি অস্ট্রেলিয়া। আবারও বল ভেসে আসে বক্সে, আর পেছনের পোস্টে ওঁত পেতে থাকা আশু এবার ভুল করেননি। নিখুঁত হেডে লক্ষ্যভেদ করলে লিড পায় আফ্রকার দলটি। ১-০তে এগিয়ে থেকে বিরতিতে যায় সালাহ বাহিনী।

দ্বিতীয়ার্ধের ১০ম মিনিটে মোহাম্মদ হানির করা আত্মঘাতী গোলে সমতায় ফিরে অস্ট্রেলিয়া। ফ্রি–কিক থেকে উড়ে আসা বলটিকে ক্লিয়ার করতে চেয়েছিলেন হানি। তবে, ঠিকঠাক সংযোগে ব্যর্থ হলে বল জড়িয়ে যায় নিজেদেরই জালে। এরপর আর কোনো গোল না হলে ১-১ সমতায় শেষ হয় নির্ধারিত সময়ের খেলা।

নির্ধারিত সময় সমতা স্কোরে শেষ হলে অতিরিক্ত সময়ে গড়ায় খেলা। ম্যাচের এই অংশেও একাধিক আক্রমণ চালায় দু’দল। তবে গোলের দেখা পায়নি কেউই। প্রতিপক্ষের রক্ষণভাগকে ফাঁকি দিয়ে বল জালে জড়াতে ব্যর্থ উভয় দেশের ফরোয়ার্ডরা।

টাইব্রেকারে গোলরক্ষক বদলায় অস্ট্রেলিয়া। প্যাট্রিক বিচের বদলে মাঠে নামেন ম্যাথু রায়ান। এই অংশে মিশরের চারজনই বল জালে পাঠান। এর বিপরীতে মিস করে বসেন অস্ট্রেলিয়ার  দুজন।

এতে ফল নির্ধারণে পঞ্চম শটের দরকারই হয়নি। চতুর্থ শটেই নিস্পত্তি হয় ম্যাচের। অস্ট্রেলিয়াকে টাইব্রেকারে ৪–২ ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের শেষ ষোলোয় ওঠে মিশর।

উল্লেখ্য, বিশ্বকাপ ইতিহাসে এটি ছিল মিশরের দ্বিতীয় নকআউট ম্যাচ। এর আগে তারা একবারই নকআউট পর্বে খেলেছিল ১৯৩৪ সালের বিশ্বকাপে। সেবার অবশ্য পুরো আসরই সরাসরি নকআউট পদ্ধতিতে অনুষ্ঠিত হয়েছিল। আগামী ৭ জুলাই আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচের জয়ী দলের বিপক্ষে রাউন্ড অব সিক্সটিন পর্বে মুখোমুখি হবে সালাহরা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০টায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews