1. admin@thedailypadma.com : admin :
বিশ্বকাপের এক আসরে দুটি পেনাল্টি মিস করা ইতিহাসের প্রথম ফুটবলার লিওনেল মেসি - দ্য ডেইলি পদ্মা
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:০৪ অপরাহ্ন

বিশ্বকাপের এক আসরে দুটি পেনাল্টি মিস করা ইতিহাসের প্রথম ফুটবলার লিওনেল মেসি

  • Update Time : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ২৮ Time View

ফুটবল বিশ্বকাপে অসংখ্য রেকর্ডের মালিক লিওনেল মেসি। তবে এবার নিজের নামের পাশে যুক্ত হলো এক অনাকাঙ্ক্ষিত রেকর্ডও। বিশ্বকাপের এক আসরে (টাইব্রেকার বাদে) দুটি পেনাল্টি মিস করা ইতিহাসের প্রথম ফুটবলার হয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক।

২০২৬ বিশ্বকাপে অস্ট্রিয়া ও মিসরের বিপক্ষে দুটি ম্যাচেই স্পটকিক থেকে গোল করতে ব্যর্থ হন মেসি। শেষ ষোলোর ম্যাচে মিসরের বিপক্ষে প্রথমার্ধের ২০তম মিনিটে পাওয়া পেনাল্টি দুর্দান্ত দক্ষতায় ঠেকিয়ে দেন গোলরক্ষক মোস্তফা শোবের। এর আগে অস্ট্রিয়ার বিপক্ষেও স্পটকিক কাজে লাগাতে পারেননি তিনি।

এ নিয়ে বিশ্বকাপে মেসির নেওয়া মোট আটটি পেনাল্টির মধ্যে চারটিতেই গোল করতে ব্যর্থ হলেন তিনি। অর্থাৎ বিশ্বকাপে তার নেওয়া পেনাল্টির ঠিক অর্ধেকই মিস হয়েছে।

বিশ্বকাপে মেসির পেনাল্টি রেকর্ড
বিশ্বকাপে পেনাল্টি থেকে মেসির সাফল্য-ব্যর্থতার পরিসংখ্যানও বেশ মিশ্র। ২০১৮ বিশ্বকাপে আইসল্যান্ডের বিপক্ষে প্রথম পেনাল্টিতেই ব্যর্থ হন তিনি। ২০২২ কাতার বিশ্বকাপে সৌদি আরবের বিপক্ষে পেনাল্টি থেকে গোল করলেও পরের ম্যাচে পোল্যান্ডের বিপক্ষে স্পটকিক কাজে লাগাতে পারেননি। তবে নকআউট পর্বে নেদারল্যান্ডস, ক্রোয়েশিয়া ও ফ্রান্সের বিপক্ষে টানা তিনটি পেনাল্টি সফলভাবে জালে পাঠান আর্জেন্টাইন অধিনায়ক। কিন্তু ২০২৬ বিশ্বকাপে এসে আবারও ছন্দ হারান তিনি। অস্ট্রিয়া ও মিসরের বিপক্ষে পরপর দুটি পেনাল্টি মিস করে বিশ্বকাপে নেওয়া আটটি পেনাল্টির মধ্যে চারটিতেই ব্যর্থ হওয়ার অনাকাঙ্ক্ষিত রেকর্ড গড়েছেন মেসি।

বিশ্বকাপে গোল, ম্যাচ, অ্যাসিস্ট ও বিভিন্ন অর্জনে অনন্য উচ্চতায় থাকা মেসির জন্য পেনাল্টি থেকে গোল করার পরিসংখ্যান অবশ্য ব্যতিক্রমই বলা যায়। টানা দুই ম্যাচে স্পটকিক থেকে ব্যর্থ হয়ে এবার বিশ্বকাপ ইতিহাসে এক অনাকাঙ্ক্ষিত নজির গড়লেন আটবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews