1. admin@thedailypadma.com : admin :
ইরানের ৮০টি লক্ষ্যবস্তুতে 'শক্তিশালী' হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, উত্তপ্ত হরমুজ - দ্য ডেইলি পদ্মা
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
উখিয়ায় পাহাড়ধসে নিহত বেড়ে ৮, জীবিত উদ্ধার ১৪ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে তিন জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫১ দেশে গত এক দিনে হামের উপসর্গ নিয়ে আরো তিনজনের মৃত্যু ফরিদপুরের বেসরকারি হ্যাপি হাসপাতালের গ্যাস্ট্রো লিভার সেন্টারে পাকস্থলী থেকে সফলভাবে কয়েন অপসারণ বাহরাইন-কুয়েতে ৮৫টি মার্কিন স্থাপনায় ইরানের হামলা আজকের নামাজের সময়সূচি: ৭ জুলাই ২০২৬ কোয়ার্টার ফাইনালে কে কার মুখোমুখি, খেলা কখন এক নজরে বিশ্ব সংবাদ: ৭ জুলাই ২০২৬ ইরানের ৮০টি লক্ষ্যবস্তুতে ‘শক্তিশালী’ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, উত্তপ্ত হরমুজ এই আর্জেন্টিনা কখনো হাল ছাড়ে না; শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যায়: মেসি

ইরানের ৮০টি লক্ষ্যবস্তুতে ‘শক্তিশালী’ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, উত্তপ্ত হরমুজ

  • Update Time : বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ১২ Time View

হরমুজ প্রণালিতে তিনটি বাণিজ্যিক জাহাজে হামলার পর ইরানের ৮০টি লক্ষ্যবস্তুতে ‘শক্তিশালী’ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) মঙ্গলবার রাতে এক বিবৃতিতে বলেছে, আন্তর্জাতিক জলসীমায় বেসামরিক নাবিকদের পরিচালিত বাণিজ্যিক জাহাজে হামলার ‘মূল্য চুকাতেই’ এই অভিযান শুরু হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে বিবিসি লিখেছে, কেশম দ্বীপ, বন্দর আব্বাস এবং সিরিক অঞ্চলে এই মার্কিন হামলা চালানো হয়। এসব হামলায় বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেলেও এখন পর্যন্ত কোনো নিহতের খবর পাওয়া যায়নি।

তারা বলেছে, মার্কিন বাহিনী ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, কমান্ড ও কন্ট্রোল নেটওয়ার্ক, উপকূলীয় রাডার সাইট এবং জাহাজ-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র সক্ষমতার ওপর হামলা চালিয়েছে।

আন্তর্জাতিক বাণিজ্য করিডোরে হামলা চালিয়ে যাওয়ার ক্ষেত্রে ইরানের সক্ষমতা হ্রাস করার লক্ষ্যে হরমুজ প্রণালীর ভেতরে ও কাছাকাছি থাকা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) ৬০টিরও বেশি নৌযানেও হামলা চালানো হয়েছে।

সেন্ট্রাল কমান্ড বলেছে, মঙ্গলবার (৭ জুলাই) হরমুজ প্রণালী অতিক্রমকারী তিনটি বাণিজ্যিক জাহাজের ওপর ইরানি হামলার জবাবে এই হামলা চালানো হয়েছে।

এদিকে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, যুক্তরাষ্ট্রের এই হামলা গত মাসে স্বাক্ষরিত যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারকের ‘সুস্পষ্ট লঙ্ঘন’। তেহরান এর জবাবে ‘চূড়ান্ত পদক্ষেপ’ নেবে বলে তিনি সতর্ক করেছেন।

বিস্তারিত আসছে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews