1. admin@thedailypadma.com : admin :
বাহরাইন-কুয়েতে ৮৫টি মার্কিন স্থাপনায় ইরানের হামলা - দ্য ডেইলি পদ্মা
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন

বাহরাইন-কুয়েতে ৮৫টি মার্কিন স্থাপনায় ইরানের হামলা

  • Update Time : বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ১৫ Time View

যুক্তরাষ্ট্রের হামলার পর বাহরাইন ও কুয়েতে ৮৫টি মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে ইরান। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, তাদের নৌ ও মহাকাশ বাহিনী ‘গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক স্থাপনাগুলোতে’ অবস্থিত ৮৫টি স্থানকে লক্ষ্য করে একটি যৌথ ক্ষেপণাস্ত্র ও ড্রোন অভিযান চালিয়েছে।

আইআরজিসি বলেছে, এই হামলায় বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের ঘাঁটি এবং কুয়েতের আলি আল-সালেম বিমান ঘাঁটিতে আঘাত হানা হয়েছে।

তারা আরো বলেছে, আজ সকালে হরমোজগান ও মাহশাহরের উপকূলীয় ঘাঁটি এবং অসামরিক স্থাপনাগুলোতে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি ও ইসলামাবাদ চুক্তি লঙ্ঘনের জবাবে এই হামলা একটি ‘প্রাথমিক প্রতিক্রিয়া’।

আইআরজিসি এই মার্কিন হামলাকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা প্রক্রিয়ার সাথেও যুক্ত করেছে এবং বলেছে যে, ওয়াশিংটন এই ‘ঐতিহাসিক ঘটনাকে’ ম্লান করার চেষ্টা করছে।

সূত্র: আল জাজিরা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews