1. admin@thedailypadma.com : admin :
তেহরান আমাকে হত্যা করলে, ইরানের ওপর এত বোমা ফেলবে যা তারা আগে দেখেনি: ট্রাম্প - দ্য ডেইলি পদ্মা
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম
সুইজারল্যান্ডের বিপক্ষে শুরুর একাদশে থাকবেন মেসি? ফরিদপুরে আন্তর্জাতিক সমবায় দিবস পালিত ফরিদপুরে শিক্ষকদের সাথে চৌধুরী নায়াব ইউসুফ এমপির মতবিনিময় সভা প্রধানমন্ত্রী সার্বক্ষণিক বন্যা পরিস্থিতি মনিটর করছেন : মাহদী আমিন বাবার ‘নির্দোষ রক্তের’ প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার: মোজতবা খামেনির ফরিদপুরে বাসচাপায় নিহত ৬ ১৬ জুলাই পর্যন্ত ৫ জেলার এইচএসসি পরীক্ষা স্থগিত মিসর-আর্জেন্টিনা ম্যাচে রেফারির সিদ্ধান্ত ন্যায্য ছিল মনে করেন সুইজার‌ল্যান্ডের কোচ ট্রাম্পের অবরোধে তেল আমদানি বন্ধ,কিউবায় আবারও ব্ল্যাকআউট তেহরান আমাকে হত্যা করলে, ইরানের ওপর এত বোমা ফেলবে যা তারা আগে দেখেনি: ট্রাম্প

তেহরান আমাকে হত্যা করলে, ইরানের ওপর এত বোমা ফেলবে যা তারা আগে দেখেনি: ট্রাম্প

  • Update Time : শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ১১ Time View

তাকে তেহরান হত্যা করলে তারা আগে দেখেনি ইরানে এত বোমা ফেলতে সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার (১০ জুলাই) নিউ ইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান তার মৃত্যু হলে কীভাবে ইরানকে জবাব দিতে হবে সে সম্পর্কে তিনি সামরিক বাহিনীকে বিস্তারিত নির্দেশনা দিয়ে গেছেন।

ট্রাম্প বলেন, নির্দেশ দিয়ে দিয়েছি, যদি কিছু হয়, তাহলে তাদের ওপর এত বোমা ফেলবে যা তারা আগে দেখেনি।

এপ্রিলে যুদ্ধবিরতি চুক্তির পর গত মঙ্গলবার ও বুধবারেই আমেরিকা ইরানে তাদের সবচেয়ে বিধ্বংসী হামলা চালিয়েছে। এতে করে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালিয়েছে তেহরানও।

হরমুজ প্রণালিতে সম্প্রতি তিনটি জ্বালানি ট্যাংকার হামলার শিকার হওয়ার পর সংঘাতে জড়ায় দুই দেশ। ট্যাংকারে হামলার ঘটনাকে সমঝোতা স্মারকের লঙ্ঘন বলে অ্যাখ্যা দিয়েছে ওয়াশিংটন।

হরমুজে তিনটি জাহাজ হামলার শিকার হওয়ার পর আর কোনো জাহাজে হামলা করবে না- এমন প্রতিশ্রুতি ইরানকে দিতে হবে বলে দাবি করেন আমেরিকার কর্মকর্তারা।

এসব ঘটনার পর বৃহস্পতিবার বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা যায় ট্রাম্পকে হত্যা করা হতে পারে এ ব্যাপারে মার্কিন প্রেসিডেন্টকে সতর্ক করেছে ইসরায়েল।

অবশ্য ইসরায়েলের এ দাবিকে উপহাস করে ট্রাম্প বলেন, ইসরায়েল নির্দিষ্ট কোনো তথ্যই দিতে পারেনি। আমি তাদের (ইরানের) লিস্টে অনেকদিন ধরেই আছি।

তবে কয়েকজন মার্কিন কর্মকর্তা এসব ঘটনায় গোয়েন্দাতথ্যটির গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের ধারণা, আবারও সামরিক অভিযানের সিদ্ধান্ত নিতে ট্রাম্পকে প্রভাবিত করতে ইসরায়েল এমন পদক্ষেপ নিতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews