1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
আজকের নামাজের সময়সূচি : ২৩ অক্টোবর ২০২৬ সৌদি আরবের রাজধানী রিয়াদ লক্ষ্য করে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হাম ও উপসর্গে আরও ২ জনের মৃত্যু, মোট ১২০৭ প্রাণহানি ডেঙ্গুতে এক দিনে ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫১২ জন সাইবার হামলার শঙ্কা, বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সাময়িকভাবে ডাউন ফরিদপুর জিলা স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য নিবন্ধন কার্যক্রম উদ্বোধন ৪০ রাউন্ড গুলি করে ইউপিডিএফ, সাজেক থেকে ৩০০০ পর্যটক উদ্ধার সাজেকে অবরোধকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সদস্যদের দুই ঘণ্টা গোলাগুলি খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফরিদপুরে বাসচাপায় নিহত ৬

  • Update Time : শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ১৩৮ Time View

ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-খুলনা মহাসড়কে দুর্ঘটনাকবলিত একটি ডিমবাহী পিকআপ উদ্ধারকাজ চলাকালে যাত্রীবাহী বাসের চাপায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন।

শনিবার (১১ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার আলগী ইউনিয়নের সুয়াদী এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে একটি ডিমবাহী পিকআপ মহাসড়কে উল্টে যায়। পরে দুর্ঘটনাকবলিত পিকআপটি উদ্ধারের জন্য পুলিশ রেকার নিয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। এ সময় খুলনাগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলের পাশে দাঁড়িয়ে থাকা লোকজনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন।

গুরুতর আহত কয়েকজনকে দ্রুত ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করেন এবং উদ্ধারকাজ পরিচালনা করেন।

এদিকে দুর্ঘটনার পর ক্ষুব্ধ জনতা কয়েকটি বাসে ভাঙচুর চালায় এবং অন্তত একটি বাসে অগ্নিসংযোগ করে।

এ বিষয়ে পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী সময়ে জানানো হবে।

প্রতিবেদন লেখা পর্যন্ত ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews