1. admin@thedailypadma.com : admin :
মিসর-আর্জেন্টিনা ম্যাচে রেফারির সিদ্ধান্ত ন্যায্য ছিল মনে করেন সুইজার‌ল্যান্ডের কোচ - দ্য ডেইলি পদ্মা
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
শিরোনাম
সুইজারল্যান্ডের বিপক্ষে শুরুর একাদশে থাকবেন মেসি? ফরিদপুরে আন্তর্জাতিক সমবায় দিবস পালিত ফরিদপুরে শিক্ষকদের সাথে চৌধুরী নায়াব ইউসুফ এমপির মতবিনিময় সভা প্রধানমন্ত্রী সার্বক্ষণিক বন্যা পরিস্থিতি মনিটর করছেন : মাহদী আমিন বাবার ‘নির্দোষ রক্তের’ প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার: মোজতবা খামেনির ফরিদপুরে বাসচাপায় নিহত ৬ ১৬ জুলাই পর্যন্ত ৫ জেলার এইচএসসি পরীক্ষা স্থগিত মিসর-আর্জেন্টিনা ম্যাচে রেফারির সিদ্ধান্ত ন্যায্য ছিল মনে করেন সুইজার‌ল্যান্ডের কোচ ট্রাম্পের অবরোধে তেল আমদানি বন্ধ,কিউবায় আবারও ব্ল্যাকআউট তেহরান আমাকে হত্যা করলে, ইরানের ওপর এত বোমা ফেলবে যা তারা আগে দেখেনি: ট্রাম্প

মিসর-আর্জেন্টিনা ম্যাচে রেফারির সিদ্ধান্ত ন্যায্য ছিল মনে করেন সুইজার‌ল্যান্ডের কোচ

  • Update Time : শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ৭ Time View
বিশ্বকাপে বাড়তি সুবিধা পায় আর্জেন্টিনা। অভিযোগটা অনেক দিন ধরেই শুনে আসছে আলবিসেলেস্তারা। মিশর-আর্জেন্টিনার শেষ ষোলোর ম্যাচের পর সেই মাত্রা আরও বেড়েছে। আর্জেন্টিনাকে সুবিধা দিতেই মিশরের সঙ্গে রেফারি অন্যায্য করেছে বলে অনেকে বলছে।

ম্যাচটি ৪ দিন আগে শেষ হওয়ার পরেও তাই বিতর্কের অবসান হয়নি এখনো। আর্জেন্টিনার বিপক্ষে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হওয়ার আগে তাই সুইজারল্যান্ডের কোচকে প্রশ্ন করা হয় রেফারিং বিষয়ে।

আর্জেন্টিনাকে রেফারি বাড়তি সুবিধা দেন কিনা? ইয়াকিন জানান, সবকিছু ন্যায্যভাবেই পরিচালন না হচ্ছে।

সংবাদ সম্মেলনে ইয়াকিন বলেন, ‘মিশরের কোচ এবং খেলোয়াড়রা বলছেন যে রেফারিরা আর্জেন্টিনাকে সাহায্য করছে? সাধারণত আজকাল ম্যাচগুলো বেশ ন্যায্যভাবেই পরিচালনা করা হয়। ভিএআরে সবকিছুই নিখুঁতভাবে দেখে সম্ভব হয়। ম্যাচ শেষ হওয়ার পর প্রমাণের কিছু নেই।

যখনই সুযোগ পাবেন তখনই আপনাকে ম্যাচ জিতে নিতে হবে।’অভিযোগ না করে তাই মাঠেই সমাধান করায় বিশ্বাসী ইয়াকিন। ৫১ বছর বয়সী কোচ বলেছেন, ‘খেলার সময়ই আসল সুযোগ আসে। ম্যাচ শেষে এসবের ব্যাখ্যা দেওয়া কিংবা মানুষকে অপমান করার সাথে ন্যায়বিচারের কোনো সম্পর্ক নেই। তাই যা কিছু ফয়সালা করার, তা মাঠেই করতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews