1. admin@thedailypadma.com : admin :
আমার সঙ্গে সম্মান রেখে কথা বলুন। আমি আপনার সঙ্গে সম্মান রেখেই কথা বলেছি: মেসি - দ্য ডেইলি পদ্মা
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনাম
হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ৩২৯৬৫ শিক্ষার্থী ইরানের বিভিন্ন স্থানে রোববার তৃতীয় দফার হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র আমার সঙ্গে সম্মান রেখে কথা বলুন। আমি আপনার সঙ্গে সম্মান রেখেই কথা বলেছি: মেসি সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে ‘অপ্রতিরোধ্য’ আর্জেন্টিনা প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে আর্জেন্টিনাকে এগিয়ে দিলেন ম্যাক অ্যালিস্টার কালো আর্মব্যান্ড হাতে মাঠে নামছে আর্জেন্টিনা, কারণ কী? বিশ্বকাপের শেষ আটে নরওয়েকে হারিয়েছে ইংল্যান্ড সুইজারল্যান্ডের বিপক্ষে শুরুর একাদশে থাকবেন মেসি?

আমার সঙ্গে সম্মান রেখে কথা বলুন। আমি আপনার সঙ্গে সম্মান রেখেই কথা বলেছি: মেসি

  • Update Time : রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ৬ Time View
বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার লড়াইয়ে সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নেমে দারুণ এক অগ্নিপরীক্ষাই দিতে হয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে। মাঠের ফুটবলে প্রথমার্ধে আলবিসেলেস্তেরা লিড নিলেও দ্বিতীয়ার্ধে সমতা ফিরিয়ে সুইসরা ম্যাচ জমিয়ে তোলে।

শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ে ৩-১ গোলের জয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে মেসিবাহিনী।তবে ম্যাচের এই চরম উত্তেজনার মাঝে ফুটবলবিশ্বের আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি ও পর্তুগিজ রেফারি জোয়াও পিনহেইরোর মধ্যকার মাঠের বাকবিতণ্ডা। প্রশ্ন উঠেছে, ঠিক কী কারণে রেফারির ওপর ক্ষোভে ফেটে পড়েছিলেন মেসি?

ম্যাচের একটি বিতর্কিত সিদ্ধান্তকে কেন্দ্র করে মাঠেই পর্তুগিজ রেফারি পিনহেইরোর মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে যান মেসি। রেফারির আচরণে স্পষ্ট অসন্তুষ্ট ও বিরক্ত আর্জেন্টাইন মহাতারকা আঙুল উঁচিয়ে সরাসরি তাকে সতর্ক করে বলেন, ‘ভালোভাবে কথা বলুন, অসম্মান করবেন না।

আমার সঙ্গে সম্মান রেখে কথা বলুন। আমি আপনার সঙ্গে সম্মান রেখেই কথা বলেছি।’রেফারির সঙ্গে এই উত্তপ্ত বাক্যবিনিময়ের আগেই বড় এক ধাক্কা খেয়েছিলেন মেসি। ম্যাচের দ্বিতীয়ার্ধে সুইজারল্যান্ডের এক খেলোয়াড়ের সঙ্গে বল দখলের লড়াইয়ে গিয়ে ডান চোখে মারাত্মক আঘাত পান তিনি।

পরিস্থিতি এতটাই জটিল ছিল যে, পরবর্তীতে পানিবিরতির (ড্রিংকস ব্রেক) সময় দলের চিকিৎসকরা মাঠে নেমে তার চোখে বরফ দিয়ে প্রাথমিক চিকিৎসা দেন। তবে চোখের এই চোটও মাঠ থেকে থামাতে পারেনি ক্ষুদে জাদুকরকে। নিজে গোল না পেলেও পুরো ম্যাচ জুড়ে সুইস ডিফেন্সের ওপর একের পর এক আক্রমণের ঝড় তুলেছেন আর্জেন্টাইন অধিনায়ক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews