1. admin@thedailypadma.com : admin :
সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে ‘অপ্রতিরোধ্য’ আর্জেন্টিনা - দ্য ডেইলি পদ্মা
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ৩২৯৬৫ শিক্ষার্থী ইরানের বিভিন্ন স্থানে রোববার তৃতীয় দফার হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র আমার সঙ্গে সম্মান রেখে কথা বলুন। আমি আপনার সঙ্গে সম্মান রেখেই কথা বলেছি: মেসি সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে ‘অপ্রতিরোধ্য’ আর্জেন্টিনা প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে আর্জেন্টিনাকে এগিয়ে দিলেন ম্যাক অ্যালিস্টার কালো আর্মব্যান্ড হাতে মাঠে নামছে আর্জেন্টিনা, কারণ কী? বিশ্বকাপের শেষ আটে নরওয়েকে হারিয়েছে ইংল্যান্ড সুইজারল্যান্ডের বিপক্ষে শুরুর একাদশে থাকবেন মেসি?

সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে ‘অপ্রতিরোধ্য’ আর্জেন্টিনা

  • Update Time : রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ১০ Time View

টাইব্রেকারের শঙ্কা যখন জেঁকে বসেছিল আর্জেন্টাইন শিবিরে, ঠিক তখনই ত্রাতা হয়ে এলেন হুলিয়ান আলভারেজ। অতিরিক্ত সময়ের একেবারে শেষ মুহূর্তে তার চোখধাঁধানো এক গোল এবং ইনজুরি টাইমে লাউতারো মার্তিনেসের লক্ষ্যভেদে সুইজারল্যান্ডকে ৩-১ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করল আলবিসেলেস্তেরা।

১০ জনের লড়াকু সুইসদের প্রতিরোধ ভেঙে শেষ মুহূর্তের এই জোড়া গোলে উল্লাসে মাতল মেসিবাহিনী।

এর আগে ম্যাচের শুরু থেকেই চেনা ছন্দে আক্রমণ শানাতে থাকে আর্জেন্টিনা। নবম মিনিটেই কর্নার পায় তারা। কর্নার থেকে একেবারে মাপা শট নেন কাপ্তান লিওনেল মেসি।

সুইসদের দীর্ঘদেহী ডিফেন্ডারদের ফাঁকি দিয়ে গোল পেতে হলে অনেকটা লাফাতে হতো ম্যাক অ্যালিস্টারকে। তবে তার সামনে থাকা সুইস ডিফেন্ডার ম্যানুয়েল আকানজি লাফিয়েও বলের নাগাল পাননি। সেই সুযোগটাই কাজে লাগান অ্যালিস্টার। দ্বিতীয় বার ঘেঁষে বল যখন জালে জড়ায়, সুইস গোলরক্ষক গ্রেগর কোবেলের কেবল তাকিয়ে দেখা ছাড়া আর কিছুই করার ছিল না।

এই ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে আর্জেন্টিনা।

দ্বিতীয়ার্ধের শুরুতেই সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে সুইজারল্যান্ড। ডান দিক থেকে থ্রু বল পেয়ে বক্সে ঢুকে পড়েন ব্রিল এম্বোলো। তিনি বল বাড়িয়ে দেন বাঁ দিকে থাকা এনদোয়ের উদ্দেশ্যে। এনদোয়ে শট নিলেও লিসান্দ্রো মার্তিনেস দুর্দান্ত এক ব্লকে আর্জেন্টিনাকে রক্ষা করেন।

অবশ্য গোল হলেও সেটি বৈধ হতো না, কারণ তার আগেই এম্বোলোর অফসাইডের পতাকা তুলেছিলেন লাইন্সম্যান।

 

কিছুক্ষণ পর আবারও আক্রমণ। বাঁ দিক থেকে ভেসে আসা ক্রস দূরের পোস্টে হেড করেন এনদোয়ে। তবে বাজপাখির মতো ডান দিকে ঝাঁপিয়ে পড়ে বল আটকে দেন আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। এরপর বক্সের বাইরে প্রায় ৩০ মিটার দূর থেকে সুইস মিডফিল্ডারের এক জোরালো শট মার্তিনেসের সামনে ড্রপ খেয়ে দিক পাল্টালেও দক্ষতার সঙ্গে তা রুখে দেন এই গোলরক্ষক।

আক্রমণের ধারাবাহিকতায় ৬৭ মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় সুইজারল্যান্ড। বাঁ দিকে রদ্রিগেজের সঙ্গে চমৎকার ওয়ান-টু খেলে বক্সে ঢুকে পড়েন এনদোয়ে। কোণাকুনি শটে পরাস্ত করেন মার্তিনেসকে। বল দূরের পোস্ট দিয়ে জালে জড়ালে উল্লাসে মাতে সুইস শিবির।

গোল করার ঠিক ৫ মিনিট পর বড় ধাক্কা খায় সুইজারল্যান্ড। ফাউলের অভিনয় করার দায়ে দ্বিতীয় হলুদ কার্ড (লাল কার্ড) দেখে মাঠ ছাড়তে হয় সুইস ফরোয়ার্ড এম্বোলোর। এর আগে ৬৯ মিনিটে রেফারি লিয়ান্দ্রো পারেদেসকে হলুদ কার্ড দেখালেও, ভিএআর রিভিউতে দেখা যায় দুজনের মধ্যে কোনো সংস্পর্শই হয়নি। ফলে ফাউলের অভিনয় করায় শাস্তি পান এম্বোলো।

১০ জনের দলে পরিণত হওয়া সুইজারল্যান্ডের ওপর আক্রমণের স্টিমরোলার চালায় আর্জেন্টিনা। ৯০ মিনিটে নিকো গঞ্জালেজের ক্রস থেকে ম্যাক অ্যালিস্টারের হেড গোলবারের ওপর দিয়ে চলে যায়।

যোগ করা সময়ে বক্সের বাইরে বল পেয়ে ডান দিকে কাট ইন করে জোরালো শট নেন মেসি। কিন্তু বলটি বিপজ্জনকভাবে বাঁক খেয়ে পোস্টের সামান্য বাইরে দিয়ে চলে যায়। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে মেসির কর্নার থেকে বক্সের ভেতর জটলার সৃষ্টি হলে লিসান্দ্রো মার্তিনেস একটি অ্যাক্রোবেটিক কিক নেন। তবে সুইস কিপার কোবেল সহজেই তা লুফে নিলে সমতাতেই শেষ হয় নির্ধারিত সময়ের খেলা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews