1. admin@thedailypadma.com : admin :
শিক্ষামন্ত্রীর পদত্যাগসহতিন দফা দাবিতে কুমিল্লা শিক্ষা বোর্ডের সামনে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করেছে এইচএসসির শতাধিক পরীক্ষার্থী - দ্য ডেইলি পদ্মা
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন জাতীয় সংসদে মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী প্রয়োজনে পুনরায় পরীক্ষা নেওয়া হবে, পদার্থ বিজ্ঞানের ভুল প্রশ্নের জন্য পূর্ণ নম্বর: শিক্ষামন্ত্রী একটানা বর্ষণে ফরিদপুরে জলাবদ্ধতা: চরম ভোগান্তিতে পৌরসভার ২৫ নং ওয়ার্ডের মানুষ প্রধানমন্ত্রীর অনুষ্ঠানস্থলের পাশে আন্দোলনে এইচএসসি পরীক্ষার্থীরা ঢাকা শিক্ষা বোর্ড ঘেরাও শিক্ষার্থীদের শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ এম‌সি কলেজে স্বামীকে আটকে স্ত্রীকে ধর্ষণ ১ জনের মৃত্যুদণ্ড ও ৩ জনের যাবজ্জীবন শিক্ষামন্ত্রীর পদত্যাগসহতিন দফা দাবিতে কুমিল্লা শিক্ষা বোর্ডের সামনে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করেছে এইচএসসির শতাধিক পরীক্ষার্থী আর্জেন্টিনা-ইংল্যান্ড ঘিরে উত্তাপ, পুরো আটলান্টা শহরজুড়ে ‘রেড অ্যালার্ট’ জারি

শিক্ষামন্ত্রীর পদত্যাগসহতিন দফা দাবিতে কুমিল্লা শিক্ষা বোর্ডের সামনে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করেছে এইচএসসির শতাধিক পরীক্ষার্থী

  • Update Time : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ৮ Time View
শিক্ষামন্ত্রীর পদত্যাগসহতিন দফা দাবিতে কুমিল্লা শিক্ষা বোর্ডের সামনে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করেছে এইচএসসির শতাধিক পরীক্ষার্থী।
মঙ্গলবার (১৪ জুলাই) বেলা ১১টার দিকে কুমিল্লা শিক্ষা বোর্ডের প্রধান ফটকের অবস্থান করে বিক্ষোভ করেন তারা।
কুমিল্লা কান্দিরপাড় পূবালী চত্বর থেকে কর্মসূচি নিয়ে কুমিল্লা শিক্ষা বোর্ডের অভিমুখে যাবার পথে পুলিশি বাঁধার মুখের পড়ে শিক্ষার্থীরা। পরে বাধা উপেক্ষা করে বিক্ষোভ পালন ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে তাদের।
বিক্ষোভে অংশ নেয়, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ, কুমিল্লা সরকারি কলেজ, রূপসী বাংলা কলেজ, কুমিল্লা কালেক্টরেট স্কুল এন্ড কলেজ, সোনার বাংলা কলেজসহ বিভিন্ন কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা।
শিক্ষার্থীরা তাদের দাবি উত্থাপন করে জানান, দেশের সকল কলেজের শিক্ষার্থীদের পক্ষে দাবিগুলো হলো দুর্যোগের প্রাদুর্ভাব পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত পরীক্ষায় স্থগিত রাখতে হবে। যারা বৈরী আবহাওয়ার কারণে ১৩ জুলাই পরীক্ষায় অংশ নিতে পারেনি তাদের পরীক্ষা পুনরায় গ্রহণ করতে হবে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ করতে হবে।
কুমিল্লা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা, কুমিল্লা শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর মোহাম্মদ জাহাঙ্গীর আলম, উপপরীক্ষা নিয়ন্ত্রক মো. সালাউদ্দিন, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল আনোয়ার এসময় শিক্ষাবোর্ড ফটকের সামনে উপস্থিত হয়ে বিক্ষুব্ধদের সাথে আলোচনা করেন এবং তাদের কথা শুনেন।
পরে বিক্ষুব্ধ পরীক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষা বোর্ডের সচিব মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘আমরা পরীক্ষার্থীদের কথা শুনেছি। যেগুলো আমাদের পক্ষে পূরণ করা সম্ভব সেগুলোর দায়িত্ব আমরা নেবো। আর যেগুলো আমাদের পক্ষে পূরণ করা সম্ভব নয় সেগুলো আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো।’
কুমিল্লা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা জানান, পরীক্ষার্থীরা শিক্ষা বোর্ডের প্রধান ফটকে অবস্থান নিলে সেখানে কোতোয়ালি থানার ওসি পুলিশের সদস্যদের মোতায়ন করেন। পরে শিক্ষা বোর্ডের সচিব শিক্ষার্থীদের সাথে কথা বলেন। যারা বিক্ষোভ করেছেন তাদের সংখ্যা ১শ জনেরও কম হবে। পরীক্ষার্থীদের দাবি নিয়ে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ে দুপুরে একটি গুরুত্বপূর্ণ সভা আহ্বান করা হয়েছে। আমরা সেখান থেকে এই বিষয়ে সিদ্ধান্ত জানাতে পারব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews