1. admin@thedailypadma.com : admin :
৬০ বছর পর আরও একবার বিশ্বকাপের মঞ্চে মুখোমুখি হচ্ছে স্পেন ও আর্জেন্টিনা - দ্য ডেইলি পদ্মা
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন

৬০ বছর পর আরও একবার বিশ্বকাপের মঞ্চে মুখোমুখি হচ্ছে স্পেন ও আর্জেন্টিনা

  • Update Time : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ৬ Time View

৬০ বছর পর আরও একবার বিশ্বকাপের মঞ্চে মুখোমুখি হচ্ছে স্পেন ও আর্জেন্টিনা। বিশ্ব আসরে একবারের দেখায় জয়টা আলবিসেলেস্তেদের। তবে সামগ্রিক লড়াইয়ে জয়-হারে লড়াইটা সমানে সমান।

নিউ ইয়র্ক এখন ফুটবল উন্মাদনায় মাতোয়ারা। ফাইনালের লড়াইয়ের কয়েক ঘণ্টা বাকি, তবে মহারণে নামার আগে দুই দলের চিরন্তন দ্বৈরথ খাতা-কলমের হিসাবে সমানে সমান। আন্তর্জাতিক ফুটবলের ইতিহাস বলছে, এই দুই পরাশক্তি এর আগে একে অপরের মুখোমুখি হয়েছে মোট ১৪ বার। আর সেখানে জয়ের পাল্লা একদম নিখুঁত সমতায়। দুই দলই জিতেছে ৬টি করে ম্যাচ। আর বাকি দুই ম্যাচ শেষ হয়েছে ড্রয়।

সামগ্রিক রেকর্ডে এই সমতা থাকলেও, বিশ্বকাপের ইতিহাসটা একটু অন্যরকম। সেখানে দুই দলের দেখা হয়েছে মাত্র একবারই। ঠিক ৬০ বছর আগে, ১৯৬৬ সালের ইংল্যান্ড বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি হয়েছিল তারা। গ্রুপ পর্বের সেই ম্যাচে স্পেনকে ২-১ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা। আর দীর্ঘ ছয় দশক পর, বিশ্বমঞ্চে এটিই হতে যাচ্ছে তাদের দ্বিতীয় দেখা, যেটা আবার সরাসরি ফাইনালের মহারণে।

বিশ্বকাপের বাইরে ১৩টি ম্যাচে মুখোমুখি হয় দুই দল। আর এই প্রীতি ম্যাচগুলোতেও দুই দল একে অপরকে ছাড় দেয়নি বিন্দুমাত্র। ২০১০-এ স্পেন বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে ফেরার ঠিক দুই মাস পর, তাদের ৪-১ গোলে গুঁড়িয়ে দেয় আর্জেন্টিনা। তবে প্রীতি ম্যাচের সেই দাপট আর্জেন্টিনা ধরে রাখতে পারেনি তাদের শেষ দেখায়। ২০১৮ সালের মার্চে লিওনেল মেসিবিহীন আর্জেন্টিনাকে ৬-১ গোলের ঐতিহাসিক ব্যবধানে বিধ্বস্ত করে মধুর প্রতিশোধ নিয়েছিল লা রোহারা। যে পরাজয় আর্জেন্টিনার ইতিহাসে অন্যতম বড় পরাজয়ও বটে।

অবশ্য অতীতের সেই জয়-পরাজয়ের হিসাব আজ শুধুই পরিসংখ্যান। ফাইনালের রাতটি সম্পূর্ণ নতুন, মঞ্চটাও ভিন্ন। একপাশে স্পেনের চোখ তাদের দ্বিতীয় ট্রফিতে, অন্যপাশে মুকুট ধরে রাখার মিশনে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। নিখুঁত সমতার এই দ্বৈরথে শেষ হাসিটা হাসবে কে, তা দেখতেই এখন প্রহর গুনছে পুরো বিশ্ব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews