1. admin@thedailypadma.com : admin :
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, হাসপাতালে ৩৭২ জন - দ্য ডেইলি পদ্মা
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১০:২৫ অপরাহ্ন

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, হাসপাতালে ৩৭২ জন

  • Update Time : সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ৮ Time View

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে তিনজনের প্রাণ গেছে। এ সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৭২ জন।

এ নিয়ে চলতি বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে ৩৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে জুলাই মাসের প্রথম ১৯ দিনেই মারা গেছেন ১৯ জন।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে জানানো হয়, রোববার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ২২ জন।

এ সময়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ৫২ জন। দুই সিটি করপোরেশন এলাকার হাসপাতাল বাদে ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১০৩ জন ডেঙ্গু রোগী।

এছাড়া বরিশাল বিভাগে ৬৭ জন, চট্টগ্রাম বিভাগে ৫৪ জন, খুলনায় ৪৩ জন এবং ময়মনসিংহে ২১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। রাজশাহীতে চারজন এবং রংপুরে ছয়জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩৪৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেশে ১০ হাজার ৮৫৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৯ হাজার ৭৮৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তর ২০০০ সাল থেকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য সংরক্ষণ করছে। এর মধ্যে ২০২৩ সালে ডেঙ্গুর প্রকোপ সবচেয়ে বেশি দেখা যায়। ওই বছর ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী হাসপাতালে ভর্তি হন এবং ডেঙ্গুতে সর্বোচ্চ ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়।

গত বছরও ডেঙ্গুর কারণে চার শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। এ সময়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল এক লাখের বেশি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews