1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
ব্রাজিলের পণ্যের উপর আরোপিত শুল্ককে স্বেচ্ছাচারী ও অযৌক্তিক আখ্যা দিয়েছে ব্রাজিল - দ্য ডেইলি পদ্মা
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে তারেক রহমান ও জুবাইদা রহমান ঘূর্ণিঝড় ‘অর্ণব’ নিয়ে নতুন বার্তা, কবে কোথায় আঘাত হানতে পারে আঘাত? সৌদির ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইন চালু, বিশ্ববাজারে কমলো দাম সেপ্টেম্বরের প্রথম ২১ দিনে দেশে ২.০৬ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠালেন প্রবাসীরা ফরিদপুরের সালথায় ‎বিএনপি কর্মী হত্যা : জামিনে এসে বাদী ও স্বাক্ষীদের হুমকি, বিচারের দাবিতে তিন মাসের সন্তান কোলে নিয়ে আদালতে চত্বরে নিহতের স্ত্রী জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাড়ল বাসভাড়া নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দল ইউনাইটেড রাশিয়া রেকর্ড সংখ্যক আসন পেয়েছে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

ব্রাজিলের পণ্যের উপর আরোপিত শুল্ককে স্বেচ্ছাচারী ও অযৌক্তিক আখ্যা দিয়েছে ব্রাজিল

  • Update Time : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ৬৪ Time View

অন্যায্য বাণিজ্য প্রথাকে দায়ী করে মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক ব্রাজিলের পণ্যের উপর আরোপিত শুল্ককে স্বেচ্ছাচারী ও অযৌক্তিক আখ্যা দিয়েছে ব্রাজিল। ব্রাজিল সরকারের এক বিবৃতিতে রয়টার্স শুক্রবার (২৪ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

ব্রাজিল সরকার বিবৃতিতে জানায়, নিজস্ব আইনে সংরক্ষণবাদী বাণিজ্য নীতিকে সমর্থন করার মতো কোনো আইনি ভিত্তি না থাকায়, মার্কিন বাণিজ্য প্রতিনিধি মানবাধিকার ও শ্রমিক অধিকার আন্দোলনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়কে কাজে লাগানোর পথ বেছে নিয়েছেন। এই পদক্ষেপের অধীনে যুক্তরাষ্ট্রে দেশটির রফতানির ওপর ১২.৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে।

ব্রাজিল আরও জানিয়েছে যে, তারা অবিলম্বে দেশটির পারস্পরিকতা আইন এর অধীনে প্রতিকারমূলক ব্যবস্থাগুলো কার্যকর করার প্রক্রিয়া শুরু করবে এবং বিষয়টি বিশ্ব বাণিজ্য সংস্থার বিরোধ নিষ্পত্তি ব্যবস্থায় নিয়ে যাবে। জোরপূর্বক শ্রম নিষেধাজ্ঞা প্রয়োগে শিথিলতার অভিযোগে যুক্তরাষ্ট্র কর্তৃক কয়েক ডজন বাজারের ওপর আরোপিত শুল্ক শুক্রবার থেকে কার্যকর হবে।

উল্লেখ্য. গত সপ্তাহে ট্রাম্প প্রশাসন বেশ কিছু ব্রাজিলীয় পণ্যের ওপর আলাদাভাবে ২৫% শুল্ক আরোপ করে। এই শুল্ক আরোপের কারণ হিসেবে অন্যায্য বাণিজ্য প্রথাকে দায়ী করা হয়েছে যা বিশেষভাবে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলকে লক্ষ্য করে নেওয়া একটি পদক্ষেপ।

এদিকে, ব্রাজিলের রাষ্ট্রপতি লুইজ ইনাসিও লুলা দা সিলভা বলেন, আমি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় আগ্রহী। তবে ব্রাজিল যুক্তরাষ্ট্রে নিজেদের পণ্য বিক্রি করতে না পারলে অন্যান্য বাজার খুঁজবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews