1. admin@thedailypadma.com : admin :
দিল্লিতে শেখ হাসিনার অনুষ্ঠানের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা নেই - দ্য ডেইলি পদ্মা
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:১৮ অপরাহ্ন

দিল্লিতে শেখ হাসিনার অনুষ্ঠানের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা নেই

  • Update Time : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ২৪ Time View

নয়াদিল্লিতে আগামী বুধবার (৫ আগস্ট) অনুষ্ঠিতব্য সাংবাদিকদের অনুষ্ঠানে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অংশগ্রহণ নিয়ে অবশেষে মুখ খুলেছে ভারত সরকার। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ওই অনুষ্ঠানের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পর্ক নেই, সেখানকার কোনো বক্তব্যও তারা সমর্থন করে না।

মঙ্গলবার (৪ আগস্ট) দিল্লিতে সাপ্তাহিক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

সংবাদ সম্মেলনে একজন সাংবাদিক জানতে চান, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনারের কাছে দেশটির প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা (সোমবার) আনুষ্ঠানিকভাবে বলেছেন, শেখ হাসিনাকে যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দেওয়া বা কর্মকাণ্ড চালাতে দেওয়া না হয়। এটি বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরি করতে পারে বলে আশঙ্কাপ্রকাশ করেছেন তিনি। এ বিষয়ে ভারতের অবস্থান কী?

জবাবে রণধীর জয়সওয়াল বলেন, ‘যে অনুষ্ঠানের কথা বলা হচ্ছে, সেটি একটি বেসরকারি সংগঠনের উদ্যোগে আয়োজন করা হচ্ছে। এর সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই। সেখানে প্রকাশ করা কোনো মতামত বা বক্তব্য ভারত সরকার সমর্থনও করে না, তার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই।’ সূত্র: বিবিসি বাংলা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews