1. admin@thedailypadma.com : admin :
বিশ্বের সব দেশকে ইরানের সতর্কবার্তা - দ্য ডেইলি পদ্মা
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন

বিশ্বের সব দেশকে ইরানের সতর্কবার্তা

  • Update Time : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ১ Time View

যুক্তরাষ্ট্র নতুন করে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের পর বিশ্বের সব দেশকে সতর্ক করেছে ইরান। দেশটি বলেছে, মার্কিনিদের নিষেধাজ্ঞা কার্যকর থেকে বিরত থাকতে সব দেশ বাধ্য। আর কেউ যদি এটি কার্যকরে সহায়তা করে তাহলে তারা মার্কিনিদের সমান অপরাধী হবে। খবর প্রেস টিভির

শুক্রবার (২৮ আগস্ট) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক সতর্কবার্তায় বলেছে, কোনও দেশ যদি নিষেধাজ্ঞা কার্যকরে সহায়তা করে, তাহলে একটি দেশের অবৈধ ইচ্ছাকে অন্য দেশের ওপর চাপিয়ে দেয়ার দোষে দুষ্ট হবে তারা।

এক্সে দেয়া বার্তায় ইরানি মন্ত্রণালয় আরও বলেছে, যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা বেআইনি এবং নিন্দনীয়। এই সিদ্ধান্ত রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের সমান, মানবতাবিরোধী অপরাধ। এই নিষেধাজ্ঞা ইরানের লাখ লাখ মানুষের জীবনযাত্রা ও স্বাস্থ্যক অত্যন্ত ঝুঁকিতে ফেলবে বলেও জানিয়েছে তারা।

আন্তর্জাতিক সম্প্রদায়কে আইনের শাসন সমুন্নত রাখার আহ্বান জানিয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আমরা যুক্তরাষ্ট্রের সামরিক ও অর্থনৈতিক হামলা থেকে নিজেদের রক্ষায় সব ধরনের সক্ষমতাকে ব্যবহার করব।

প্রসঙ্গত, গত সপ্তাহে ইরানকে ‘একঘরে’ করতে ইতিহাসের সবচেয়ে কঠিন অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, তাদের নিষেধাজ্ঞা অমান্য করে যেসব দেশ ইরানের সঙ্গে ব্যবসা-বাণিজ্য করবে তাদেরও সেকেন্ডারি পেনাল্টি দেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews